Vivo T5e বড় 6.74 ইঞ্চি LCD ডিসপ্লে, 5,500mAh ব্যাটারি, ও Unisoc চিপসেটের সঙ্গে ভারতে লঞ্চ হল।
Photo Credit: Vivo
Vivo T5e is equipped with a 5,500mAh battery
Vivo T5e সপ্তাহের প্রথম দিনেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এটি Vivo T5 সিরিজের চতুর্থ মডেল। Vivo T5 Lite 5G, Vivo T5 Pro 5G, ও Vivo T5x 5G ইতিমধ্যেই মার্কেটে উপলব্ধ। নতুন স্মার্টফোনটি 15,000 টাকার কম দামে ভারতে এসেছে। Vivo T5e মূলত কম বাজেটের ক্রেতাদের টার্গেট করে বাজারে আনা হয়েছে। এটি বড় 5,500mAh ব্যাটারি, Unisoc প্রসেসর, 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্টের সঙ্গে এসেছে। এছাড়াও, এই ফোনে IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, AI ক্রিয়েশন এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির মতো ফিচার আছে।
Vivo T5e ভারতে 13,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টার্নাল স্টোরেজ অফার করে। ভিভোর নয়া ফোন একটাই মেমরি কনফিগারেশনে বিক্রি হবে। স্মার্টফোনটি ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট, ও অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে। কোম্পানি এরো ব্লু ও শ্যাডো গ্রে কালার অপশনের মধ্যে ফোনটি বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে।
ভিভো T5e একটি 6.74 ইঞ্চি ওয়াটারড্রপ নচ এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। প্যানেলে 90 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ রেসপন্স রেট, 1600 x 720 পিক্সেলের HD+ রেজোলিউশন, এবং 570 নিট ব্রাইটনেস (HBM) সাপোর্ট আছে। এই ফোনে OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা রয়েছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।
ভিভোর নতুন ফোন অক্টা-কোর Unisoc T7225 প্রসেসর দ্বারা পরিচালিত। হ্যান্ডসেটের র্যাম ভার্চুয়ালি 8 জিবি ( 4 জিবি ফিজিক্যাল + 4 জিবি ডাইনামিক) বাড়ানো যাবে। Vivo T5e ফোনের ব্যাক প্যানেলে একটি LED ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 5 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা বর্তমান।
Vivo T5e মডেলে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করার দায়িত্বে 5,500mAh ব্যাটারি। সংস্থা দাবি করছে, এটি সম্পূর্ণ চার্জে 18 ঘন্টা অনলাইন ভিডিও প্লেব্যাক, 47 ঘন্টা মিউজিক স্ট্রিমিং, 13.5 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, এবং 28 ঘন্টা ভয়েস কলিং অফার করবে। এতে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset