Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 মার্চ 2026 14:19 IST
হাইলাইট
  • Vivo T5x 5G শক্তিশালী Dimensity 7400 Turbo প্রসেসর দ্বারা চালিত
  • ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • এটি 44W ফাস্ট চার্জিং ও 7,200mAh ব্যাটারির সাথে এসেছে

Vivo T5x 5G ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে

Photo Credit: Vivo

Vivo T5x 5G আজ ভারতে লঞ্চ হল। এটি ভিভোর অন্যতম শক্তিশালী ব্যাটারি যুক্ত হ্যান্ডসেট। ফোনটি পাওয়ারফুল 7,200mAh ব্যাটারির সঙ্গে এন্ট্রি নিয়েছে। ডিভাইসে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর দেওয়া হয়েছে, যা এই বাজেটে সবচেয়ে দ্রুততম চিপসেট হওয়ার দাবি করছে কোম্পানি। Vivo T5x 5G মডেলের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি সার্টিফিকেশন, IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, ব্যাক ও ফ্রন্ট ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 400 শতাংশ অডিও বুস্টার, ডুয়াল স্টেরিও স্পিকার, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, বাইপাস চার্জিং, ইত্যাদি।

Vivo T5x 5G দাম

Vivo T5x 5G ভারতে তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের বেস মডেলের দাম 18,999 টাকা। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 20,999 টাকা। টপ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছে 22,999 টাকা। ফোনটি স্টার সিলভার ও সাইবার গ্রীন কালার অপশনে উপলব্ধ।

Vivo স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), HDFC ও Axis ক্রেডিট কার্ডে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে। ফ্লিপকোর্ট, ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ও অন্যান্য অফলাইন স্টোরে মার্চ 24 থেকে বিক্রি শুরু হবে। নতুন ফোনটিকে নো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে।

Vivo T5x 5G স্পেসিফিকেশন

ভিভো টি5এক্স 5G ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 30fps 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। 7,200mAh ব্যাটারি হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে।

ব্যাটারি সাথে 44W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট আছে। সংস্থা দাবি করছে, 91 মিনিটে 1-100 শতাংশ চার্জ হয়ে যাবে। ফুল চার্জে 40 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 14.5 ঘন্টা নেভিগেশন, ও 15.4 ঘন্টা গেমিং টাইম অফার করবে। Vivo T5x 5G-এর সামনে একটি 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, এবং 1,250 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

স্ক্রিনটি TUV Rheinland লো ব্লু লাইট সার্টিফায়েড৷ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসর দ্বারা চালিত। সংস্থা দাবি করছে, চিপসেটটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে। ভিভোর নতুন ফোনে 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং 256 জিবি UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে।

নতুন মডেলের র‍্যাম ভার্চুয়ালি 16 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ডিভাইসটিতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। সংস্থা দু'টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 18 পর্যন্ত) এবং 4 বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. রাউটারের উপর কয়েন রাখলে WiFi স্পিড কি বাড়ে? সত্যিটা জানলে চমকে যাবেন
  2. Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত
  3. Poco C81 Pro খুব সস্তায় বিশাল স্ক্রিন ও ব্যাটারির সাথে লঞ্চ হল, 19 ঘন্টা নন-স্টপ ভিডিও দেখা যাবে
  4. Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
  5. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
  6. লঞ্চের আগেই OnePlus Nord CE 6 Lite এর দাম ও ফিচার্স সামনে এল, সেরা বাজেট ফোন হতে পারে
  7. OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
  8. গরমে সারাক্ষণ ফ্যান চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? জানলে চমকে উঠবেন
  9. Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
  10. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.