Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 ফেব্রুয়ারি 2026 19:41 IST
হাইলাইট
  • Vivo বর্তমানে 12,000mAh ব্যাটারি যুক্ত ফোনের উপর পরীক্ষা চালাচ্ছে
  • Honor ও Realme ইতিমধ্যেই 10,000mAh ব্যাটারির ফোন এনেছে
  • ভিভোর কোন ফোনে 12,000mAh ব্যাটারি থাকবে জানা যায়নি

Vivo V70 series recently launched in india with a 6,500mAh battery

Photo Credit: Vivo

Vivo 12,000mAh Battery Phone: সিলিকন কার্বন ব্যাটারি স্মার্টফোনের দুনিয়া যেন পাল্টে দিয়েছে। দুই বছর আগেও মোবাইল ফোনে 5,000mAh কিংবা 6,000mAh ব্যাটারি বড় ব্যাপার ছিল। কিন্তু এখন বাজেট ফোনেও 7,000mAh ব্যাটারি লক্ষ্য করা যাচ্ছে। বেশি ক্যাপাসিটির ব্যাটারি এক প্রকার মূলধারায় পরিণত হয়েছে। সিলিকন কার্বন ব্যাটারি ফোনের ভিতরে বেশি জায়গা নেয় না, অথচ প্রথাগত লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে অনেক বেশি চার্জ ধরে রাখতে সক্ষম। আবার এটি ফোনকে পাতলা রাখতে সাহায্য করে। Realme P4 Power 5G ফেব্রুয়ারিতে 10,000mAh+ ব্যাটারির সাথে ভারতে এসেছে। শুনতে বিরাট কিছু লাগছে নিশ্চই? তাহলে আরও চমকে যাবেন যখন শুনবেন, Vivo বর্তমানে 12,000mAh ব্যাটারি যুক্ত ফোনের উপর পরীক্ষা চালাচ্ছে।

Vivo টেস্ট করছে 12,000mAh ব্যাটারির ফোন

স্মার্টফোন দুনিয়ার গোপন খবর প্রকাশ্যে আনার জন্য পরিচিত চীনা টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, ভিভো 10,000mAh রেটেড সিঙ্গেল সেল ব্যাটারি যুক্ত ডিভাইস পরীক্ষা করছে। রিপোর্ট বলছে, টিপিক্যাল ক্যাপাসিটি 11,000mAh থেকে 12,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ারে পৌঁছে যেতে পারে।

দুই বছর আগেও এমন খবর ভুয়ো ও অবাস্তব বলে মেনে নেওয়া যেত। কিন্তু এখন চীনে 8,000mAh বা 9,000mAh ব্যাটারিও খুব অস্বাভাবিক নয়। Redmi Turbo 5 এবং Turbo 5 Max জানুয়ারিতে 9,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। নতুন বছরের শুরুতে রিলিজ হওয়া OnePlus Turbo 6 সিরিজেও একই ক্যাপাসিটির ব্যাটারি আছে

এমনকি Honor Win এবং Honor Win RT ডিসেম্বরের শেষে 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে লঞ্চ হয়েছে। ফলে লম্বা ব্যাটারি ব্যাকআপ এখন আর নিছক বিশেষ ফিচার নয়। এটি বর্তমানে সেলিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তবে ভিভো 12,000mAh ব্যাটারির ফোন কবে বাজারে আনবে, তা এখনও জানা যায়নি।

রিপোর্ট বলছে, ভিভোর প্রাইমারি ফ্ল্যাগশিপে এই বছর ব্যাটারি ক্যাপাসিটি 9,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ারে পৌঁছানোর সম্ভাবনা কম। তবে সংস্থার সাব-ব্র্যান্ড iQOO এই বছর 9,000mAh ব্যাটারি দিয়ে স্মার্টফোন বাজারে আনতে পারে। প্রসঙ্গত, iQOO 15R আজ ভারতে পা রেখেছে। এটি 7,600mAh ব্যাটারি যুক্ত দেশের সবথেকে পাতলা (7.9 মিমি) স্মার্টফোন।

ফোনটির বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 44,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে কোম্পানি ব্যাংক অফারে 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে দাম 40,999 টাকায় নেমে আসবে। ডিভাইসটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসরে রান করে। নতুন মডেলে 100W ফ্ল্যাশচার্জ, NFC, রিমোট PC অ্যাক্সেস, 6 বছর সফটওয়্যার আপডেট, 144 হার্টজ ডিসপ্লে, ক্রস-ডিভাইস ফাইল ট্রান্সফার সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  2. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  3. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  4. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  5. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  6. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  7. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  8. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  9. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  10. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.