32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা নিয়ে আসছে Vivo V15 Pro, জেনে নিন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 ফেব্রুয়ারি 2019 13:54 IST
হাইলাইট
  • Vivo V15 Pro ফোনে থাকবে 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা
  • V15 Pro ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা
  • 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে Vivo V15 Pro

Vivo V15 Pro ফোনে থাকবে 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা

সম্প্রতি ভারতের একাধিক সংবাদ মাধ্যম দপ্তরে একটি Vivo স্মার্ট ফোন লঞ্চ ইভেন্ট এর আমন্ত্রণপত্র পৌঁছেছিল।  সেই আমন্ত্রণপত্রে একটি স্মার্টফোনের ক্যামেরা অ্যাপ পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল।  তখন অনেকেই জানিয়েছিলেন ভারতে আসতে চলেছে Vivo V15 Pro। এবার Vivo V15 Pro ফোনের টিজার প্রকাশ করল চিনের কোম্পানিটি। কোম্পানির প্রকাশ করা টিজার ভিডিওতে নীল রঙের Vivo V15 Pro ফোনে একটি পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। আগামী 20 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। প্রসঙ্গত 2018 সালে লঞ্চ হওয়া Vivo Nex  ফোনে একই ধরনের পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল।

 

আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য

Advertisement

 

সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত 18 সেকেন্ডের একটি টিজার ভিডিওতে ভারতে Vivo ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমির খানের পকেটে Vivo V15 Pro স্মার্টফোনটি দেখা গিয়েছে। টিজার ভিডিওতে বলিউড সুপারস্টার কে ফোনের পিছনের ওর সামনের ক্যামেরা ব্যবহার করতে দেখা গিয়েছে। এই ভিডিও থেকেই জানা গিয়েছে V15 Pro ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা।

 

আরও পড়ুন: ফোল্ডেবল ডিসপ্লে সহ স্মার্টফোন দুনিয়ায় বিপ্লব আনবে নতুন Motorola Razr

 

 

Advertisement

Vivo V15 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

ইতিমধ্যেই জানা গিয়েছে Vivo V15 Pro ফোনে থাকবে 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। গতবছর লঞ্চ হওয়া Vivo Nex ফোনের পপ-আপ সেলফি ক্যামেরা ছিল একটি 8 মেগাপিক্সেল সেন্সার।

 

আরও পড়ুন: এক নজরে Nokia 9 PureView ফোনের পাঁচটি রিয়ার ক্যামেরা

Advertisement

 

টিজার ভিডিও থেকেই জানা গিয়েছে Vivo V15 Pro ফোনের পিছনে থাকবে গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল।  প্রকাশিত ভিডিওতে নীল রঙে এই ফোনটি দেখা দিয়েছে। মনে করা হচ্ছে একাধিক রঙে ভারতে V15 Pro লঞ্চ করবে Vivo। 20 ফেব্রুয়ারী লঞ্চ হবে Vivo V15 Pro।

Advertisement

 

আরও পড়ুন: এখনই কীভাবে কিনবেন Xiaomi -র জুতো?

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo V15 Pro, Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.