Vivo V17 ফোনের দাম 22,990 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Vivo V17 ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে
ভারতে লঞ্চ হল Vivo V17। কয়েক দিন আগে রাশিয়ায় এই ফোন লঞ্চ করেছিল Vivo। রাশিয়ায় লঞ্চ হওয়া Vivo V17 ফোনের সাথে ভারতে লঞ্চ হওয়া নতুন ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশনে অনেক পার্থক্য থাকছে। ভারতে Vivo V17 ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইনের ক্যামেরা মডিউল। নতুন ফোনে একটি Super AMOLED ডিসপ্লে ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।
ভারতে Vivo V17 ফোনের দাম 22,990 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো ও সাদা রঙে বিক্রি হবে এই ফোন। 17 ডিসেম্বর ভারতে বিক্রি শুরু হবে Vivo V17। ইতিমধ্যেই এই ফোনের প্র-অর্ডার শুরু হয়েছে।
![]()
Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
ভারতে Vivo V17 ফোনে থাকছে থাকছে একটি 6.৪৪ ইঞ্চি FHD+ E3 Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo V17 ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo V17 ফোনে থাকছে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iPhone 20 Pro Could Get a Major Display Redesign With Quad-Curved Panel