Vivo V17 নামে রাশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। Vivo V17 আর Vivo S1 Pro ফোনের স্পেসিফিকেশনে কোন পার্থক্য থাকছে না। Vivo V17 এর দাম 22,900 রাশিয়ান রুবেল (প্রায় 25,900 টাকা)।
Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
সম্প্রতি ফিলিপিন্সে লঞ্চ হয়েছিল Vivo S1 Pro। ইতিমধ্যেই ভারতে এই ফোন লঞ্চের খবর সামনে এসেছে। এবার রাশিয়ায় লঞ্চ হল এই স্মার্টফোন। Vivo V17 নামে রাশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। Vivo V17 আর Vivo S1 Pro ফোনের স্পেসিফিকেশনে কোন পার্থক্য থাকছে না। ফিলিপিন্সের Vivo S1 Pro ফোনের মতোই রাশিয়ায় Vivo V17 ফোনের পিছনে ডায়মন্ড শেপের ক্যামেরা মডিউল থাকছে। সেখানে থাকছে ভারটি ক্যামেরা।
Vivo V17 এর দাম 22,900 রাশিয়ান রুবেল (প্রায় 25,900 টাকা)। ক্লাউডি ব্লু আর ব্লু ফগ কালারে রাশিয়ায় এই ফোন বিক্রি করছে Vivo। 5 ডিসেম্বরের আগে Vivo V17 বুক করলে একটি Vivo Y11 বিনামূল্যে দিচ্ছে Vivo।
Vivo V17 গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। মে মাসে চিনে লঞ্চ হওয়া Vivo V17 ফোনে Snapdragon 675 চিপসেট ব্যবহার হয়েছিল।
Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo V17 ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo V17 ফোনে থাকছে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। Vivo V17 গ্লোবাল ভেরিয়েন্টের ওজন 186.7 গ্রাম।
আরও পড়ুন:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Realme 16 Pro 5G Harry Potter Edition Launched in India: Price, Specifications
OnePlus 16 Design, Colours and Storage Variants Revealed as Phone Goes Up for Pre-Order in China