মার্চে লঞ্চ হবে Vivo V19 Pro; চলতি সপ্তাহে শুরু হতে পারে প্রি-অর্ডার

মার্চে লঞ্চ হবে Vivo V19 ও Vivo V19 Pro। লঞ্চের আগে এই দুই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। যদিও এই বিষয়ে এখনও উচ্চবাচ্য করেনি চিনের কোম্পানিটি।

মার্চে লঞ্চ হবে Vivo V19 Pro; চলতি সপ্তাহে শুরু হতে পারে প্রি-অর্ডার

Vivo V19 Pro -তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে

হাইলাইট
  • 3 মার্চ Vivo V19 Pro লঞ্চ হতে পারে
  • এই সপ্তাহে প্রি-অর্ডার শুরু হতে পারে
  • এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে
বিজ্ঞাপন

বিগত কয়েক সপ্তাহ ধরেই সংবাদের শিরোনামে রয়েছে Vivo V19  সিরিজ। চলতি মাসে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল মার্চে লঞ্চ হবে Vivo V19 ও Vivo V19 Pro। লঞ্চের আগে এই দুই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। যদিও এই বিষয়ে এখনও উচ্চবাচ্য করেনি চিনের কোম্পানিটি। সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে মার্চের প্রথম সপ্তাহেই লঞ্চ হতে পারে Vivo V19 Pro। ফেব্রুয়ারির মাঝামাঝি এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে।

3 মার্চ ভারতে লঞ্চ হতে পারে Vivo V19 Pro। সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে Vivo V19, Vivo V19 Pro -তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। এই ফোনে থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা। সম্প্রতি লঞ্চ হওয়া Poco X2 তে একই ডিজাইন দেখা গিয়েছিল। গত বছর Samsung Galaxy S10+ এ প্রথম ডুয়াল হোল পাঞ্চ ডিসপ্লে ডিজাইন দেখা যায়।

ফোল্ডেবল ফোনের দুনিয়ায় বিপ্লব! এসে গেল Samsung Galaxy Z Flip

ফেব্রুয়ারিতে Vivo V19 সিরিজের প্রি-বুকিং শুরু হতে পারে। 20,000 টাকা থেকে 30,000 টাকা দামে এই দুই ফোন লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। অনলাইন ও অফলাইন স্টোর থেকেই এই দুই ফোন বিক্রি হতে পারে।

অন্য এক রিপোর্টে জানা গিয়েছে Vivo V19-এর আগেই Vivo V19 Pro বিক্রি শুরু হবে। Vivo V15 ও Vivo V17 সিরিজের সময়েও একই কৌশল নিয়েছিল কোম্পানিটি। যদিও Vivo V17 সিরিজের ফোনে কী ফিচার থাকবে সেই বিষয়ে কোন তথ্য সামনে আসেনি।

এই বিষয়ে Vivo কে প্রশ্ন করলে কোন মন্তব্য করতে অস্বীকার করেছে চিনের কোম্পানিটি।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

গত বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল Vivo V15 Pro। এর পর মার্চে বাজারে আসে Vivo V15। এর ছয় মাস পর ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Vivo V17 Pro। পরে ডিসেম্বরে বাজারে এসেছিল Vivo V17।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »