Vivo V70 ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি থাকছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 ফেব্রুয়ারি 2026 12:28 IST
হাইলাইট
  • Vivo V70 চলবে Snapdragon 7 Gen 4 প্রসেসরে
  • এটি IP68 + IP69 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং অফার করছে
  • স্মার্টফোনে Zeiss টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা আছে

Vivo V70 features a Zeiss-tuned rear camera setup

Photo Credit: Vivo

Vivo V70 সিরিজের লঞ্চের তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। এই লাইনআপের অধীনে V70 এবং V70 Elite ফেব্রুয়ারি 19 ভারতে আসতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগেই এখন স্ট্যান্ডার্ড Vivo V70 মডেলের দাম অনলাইনে ফাঁস হয়েছে। এটি 12 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে এ দেশে বিক্রি হবে। Vivo V70 ফোনে 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ Zeiss টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা ও Snapdragon 7 Gen 4 প্রসেসরের উপস্থিতি আগেই নিশ্চিত করা হয়েছে। ডিভাইসে IP68 + IP69 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং থাকছে।

Vivo V70 ফোনের দাম ফাঁস হল

টেক ব্লগার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে যে, Vivo V70 এর 12 জিবি র‍্যাম + 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ ভার্সনের দাম 48,999 টাকা রাখা হতে পারে। বেস মডেলের পাশাপাশি 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের টপ ভ্যারিয়েন্ট থাকছে, যার দাম 52,999 টাকা হতে পারে। তবে এই দামের মধ্যে ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত আছে কিনা, তা এখনও জানা যায়নি। এটি লেমন ইয়োলো এবং প্যাশন রেড রঙে উপলব্ধ হবে।

Vivo V70 স্পেসিফিকেশন ফিচার্স

ভিভো ভি70 সিরিজের যে মাইক্রোসাইট ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে, সেখান থেকে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। ভিভো ভি70 এর সামনে 6.59 ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও সর্বোচ্চ 5,000 নিট ব্রাইটনেস অফার করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এটি আঙুল ভেজা থাকলেও ফোন আনলক করতে সাহায্য করবে।

ছবি ও ভিডিও তোলার জন্য Vivo V70 এর পিছনে ট্রিপল ক্যামেরা সিস্টেম আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল Zeiss প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল Zeiss আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল Zeiss নাইট টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।

ভিভোর আসন্ন স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 6,500mAh ব্লু ভোল্ট ব্যাটারি। এর সাথে 90W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকছে। চিপসেট LPDDR5x মেমোরি ও UFS 4.1 স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এর ফলে চোখের পলকে অ্যাপ খুলবে ও গেম তাড়াতাড়ি লোড হবে। ফোনটি Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম সফটওয়্যারে চলবে। উল্লেখ্য, Vivo V70 Elite ফোনের দাম 55,000 টাকা থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.