Vivo V70 ও V70 Elite অনবদ্য Zeiss ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, 50MP সেলফি, সঙ্গে প্রিমিয়াম ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 ফেব্রুয়ারি 2026 13:35 IST
হাইলাইট
  • Vivo V70 সিরিজের ক্যামেরায় 100x জুম ক্ষমতা আছে
  • V70 Elite ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 3 প্রসেসরে রান করে
  • Vivo 70 ও Vivo V70 Elite ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে

Vivo V70 Elite is equipped with 50-megapixel triple Zeiss rear camera unit

Photo Credit: Vivo

Vivo V70 Series ভারতে লঞ্চ হল। এই লাইনআপের অধীনে Vivo V70 ও Vivo V70 Elite দেশের বাজারে প্রবেশ করেছে। উভয় ফোনে শক্তিশালী Snapdragon প্রসেসর ও 6,500mAh ব্যাটারি আছে। ফোনগুলির পিছনে Zeiss এর টিউন করা ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। Vivo V70 সিরিজে 100x ক্যামেরা জুম, 90W ফাস্ট চার্জিং, IP68 + IP69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, Android 16, হাই-পারফরম্যান্স মেমরি, 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এরোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং AI ভিত্তিক ফটোগ্রাফি ফিচার্স রয়েছে।

Vivo V70 ও Vivo V70 Elite দাম

Vivo V70 এর বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 45,999 টাকা রাখা হয়েছে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের টপ ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা। এটি লেমন ইয়োলো এবং প্যাশন রেড রঙে উপলব্ধ হবে। অন্য দিকে, Vivo V70 Elite এর দাম 51,999 টাকা থেকে শুরু হচ্ছে ও বেস মডেলে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে।

ফোনটি 12 জিবি র‍্যাম + 256 জিবি ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনেও মিলবে, যাদের দাম হল যথাক্রমে 56,999 টাকা এবং 61,999 টাকা। এটি প্যাশন রেড, স্যান্ড বেইজ, এবং অথেন্টিক ব্ল্যাক কালার অপশনে বিক্রি হবে। ফোনগুলি ফ্লিপকার্ট, অ্যামাজন, ও ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।

Vivo V70 ও Vivo V70 Elite ডিসপ্লে, ক্যামেরা স্পেসিফিকেশন

ভিভো ভি70 ও ভিভো ভি70 এলিট এর সামনে 6.59 ইঞ্চির আল্ট্রা ক্লিয়ার OLED ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট লোকাল পিক ব্রাইটনেস, HDR10+, ও 10.7 বিলিয়ন কালার অফার করে। ফোনগুলি SGS ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশনের সাথে এসেছে। এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে ছয়টি পাশ ও চার কোণা থেকে পড়লেও ফোনে ক্ষতি কম হবে।

Vivo V70 সিরিজের দুই ফোনের পিছনে তিন ক্যামেরা আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.88 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYT-700V), 8 মেগাপিক্সেল Zeiss আল্ট্রা-ওয়াইড লেন্স, ও 100x ডিজিটাল জুম সাপোর্ট সহ  50 মেগাপিক্সেল Zeiss নাইট টেলিফটো লেন্স (Sony IMX882) লেন্স নিয়ে গঠিত। ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনগুলির সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ব্যাক ক্যামেরা 10x জুম পোট্রেট, AI ফ্লোরাল ব্লেসিং, ইন্ডিয়া এক্সক্লুসিভ AI হোলি পোট্রেট, AI ম্যাজিক ল্যান্ডস্কেপ, ও AI ম্যাজিক ওয়েদারের মতো বৈশিষ্ট্য অফার করছে।

Vivo V70 ও Vivo V70 Elite প্রসেসর, ব্যাটারি, চার্জিং, OS

স্ট্যান্ডার্ড Vivo V70 মডেলে Snapdragon 7 Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। আরও প্রিমিয়াম V70 Elite চলবে Snapdragon 8s Gen 3 প্রসেসরে। এটি AnTuTu বেঞ্চমার্কে 1.8 মিলিয়ন স্কোর করেছে। চিপসেটের সাথে LPDDR5x র‍্যাম ও UFS 4.1 স্টোরেজ যুক্ত থাকবে। দুই ফোনেই Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। সংস্থা চারটি মেজর Android আপডেট ও ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে। এছাড়াও, দুই ফোনে 6,500mAh ব্লু ভোল্ট ব্যাটারি রয়েছে, যা 90W ফ্ল্যাশ চার্জ ও বাইপাস চার্জিং সাপোর্ট করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  2. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  3. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  4. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  5. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  6. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  7. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  8. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  9. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  10. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.