Vivo V80 has a 50-megapixel selfie camera
Photo Credit: Vivo
Vivo V80 ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6 তারিখে। তার আগেই এখন ভিভোর আসন্ন স্মার্টফোনের দাম প্রকাশ্যে এসেছে। পূর্বসূরী Vivo V70 বর্তমানে যে দামে পাওয়া যাচ্ছে, উত্তরসূরী মডেলটিও প্রায় একই মূল্যে আসতে পারে। এটি ভারতে Android 17 ভিত্তিক OriginOS 7 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা প্রথম ভিভো ফোন হতে চলেছে। Vivo V80 মডেলে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, আলাদা টেলিফটো লেন্স, সিনেমাটিক 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 7,200mAh ব্যাটারি, এবং 144Hz AMOLED ডিসপ্লে থাকবে। Vivo V সিরিজের অন্যান্য ফোনের মতো ডিভাইসের ফটোগ্রাফি সিস্টেমে বড় চমক থাকতে চলেছে।
টিপস্টার এহসানের X পোস্ট থেকে জানা গিয়েছে, Vivo V80 মডেলের 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বক্স এমআরপি হল 1,19,999 টাকা। এত দাম শুনে অবশ্য আঁতকে ওঠার প্রয়োজন নেই। কারণ স্মার্টফোনের বক্স প্রাইস আসল দামের চেয়ে বেশি হয়, তাই বিক্রয়মূল্য অনেক কম হবে। টিপস্টারের দাবি, এই ফোনের বাজারমূল্য 60,000 টাকার বেশি হতে পারে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চের সময় Vivo V70 বেস 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম 45,999 টাকা ছিল। 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজের টপ ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা। গত কয়েক মাসে ফোনের দাম একাধিকবার বেড়েছে। এখন ফ্লিপকার্টে বেস মডেল 59,999 টাকায় পাওয়া যাচ্ছে।
সংস্থা জানিয়েছে, Vivo V80 ফোনের 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সঙ্গে 1/1.56 ইঞ্চির Sony LYTIA 700 সেন্সর ব্যবহার করা হয়েছে। এর টেলিফটো ক্যামেরায় OIS, 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম-সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 ক্যামেরা থাকছে। ফোনে Zeiss আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও থাকবে।
ডিভাইসটি একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে আসবে। এটি 90 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল এবং অটোফোকাস অফার করবে। পিছনের ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবে। ভিভো ভি80-এর সামনে 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও 1.07 বিলিয়ন কালার অফার করবে।
হ্যান্ডসেটে আই প্রোটেকশন ফিচার ও 1 নিট আল্ট্রা-লো ব্রাইটনেস সাপোর্ট মিলবে। ফোনে 7,200mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে। ব্যাটারি 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে। ফোনটি সানরাইজ অ্যান্থেম, হরাইজন ব্লু, ও স্টেলার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। এটি ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, Flipkart, Amazon, এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে বিক্রি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.