আজ নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হল Vivo X21। এই ফোনের প্রধান আকর্ষন ডিসপ্লের নীচে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
Vivo X21 এ রয়েছে Snapdragon 660 চিপসেট, সাথে রয়েছে 6GB RAM
আজ নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হল Vivo X21। এই ফোনের প্রধান আকর্ষন ডিসপ্লের নীচে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই প্রথম এই ফিচার দেখা গেল কোন স্মার্টফোনে। এছাড়াও Vivo X21 এ রয়েছে প্রি লোডেড Android Oreo 8.1, 6.28 ইঞ্চি Super AMOLED HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে রয়েছে একটি কালো নচ। এই নচের মধ্যেই রয়েছে ফোনের সব সেন্সারগুলি। ভারতে শুধুমাত্র Flipkart এ পাওয়া যাবে নতুন Vivo X21। OnePlus 6, Honor 10 কে বাজারে টক্কর দিতেই এই ফোন লঞ্চ করেছে Vivo।
মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছিল Vivo X21। দুটি আলাদা ভেরিয়েন্টে চিনে লঞ্চ হয়েছিল এই ফোনটি। এর মধ্যে ভারতে লঞ্চ হয়েছে শুধুমাত্র Vivo X21 UD ভেরিয়েন্টটি। এই ফোনের জন্য Google ইতিমধ্যেই লঞ্চ করেছে নিজেদের নতুন অপারেটিং সিস্টেম Android P এর বিটা ভার্সান। খুব কম ফোনের জন্যই নতুন Android ভার্সানের বিটা লঞ্চ করেছে Google। আর সেই লিস্টেই অন্যতম Vivo X21। গত সপ্তাহেই Vivo X21 এর প্রি বুকিং শুরু হয়েছিল।
ভারতে Vivo X21 এর দাম 35,990 টাকা। মঙ্গলবার থেকেই Vivo X21 এর বিক্রি শুরু হয়েছে। আগেই জানানো হয়েছে শুধুমাত্র ফ্লিপকার্টেই পাওয়া যাবে এই ফোন। ভারতে কালো ও সোনালি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন এই ফোন। যদিও আপাতত শুধুমাত্র কালো ভেরিয়েন্টের বিক্রি শুরু হয়েছে ফ্লিপকার্টে।
লঞ্চ অফারে ফ্লিপকার্টে পুরনো ফোন এক্সচেঞ্জে পেয়ে যাবেন অতিরিক্ত 3000 টাকা। এছাড়াও SBI কার্ডে 5% ছাড় পাবেন গ্রাহকরা। আর যে কোন ক্রেডিট কার্ডে 12 মাসের নো কস্ট EMI এর সুবিধা দেবে ফ্লিপকার্ট।
Vivo X21 এ রয়েছে 6.28 ইঞ্চি Full HD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এছাড়াও ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনের ভিতরে আছে মিডরেঞ্জ Qualcomm Snapdragon 660 চিপসেট, 6GB RAM। Vivo X21 এর ডুয়াল রিয়ার ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 12MP। আর সেকেন্ডারি রিয়ার সেন্সার 5MP। ফোনের সামনে রয়েছে একটি 12MP ফ্রন্ট ক্যামেরা।
128GB স্টোরেজ থাকবে এই ফোনে এছাড়াও লম্বা ব্যাটারি ব্যাক আপ এর জন্য রয়েছে একটি 3200 mAh ব্যাটারি, 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, আর Micro-USB।
![]()
128GB স্টোরেজ থাকবে এই ফোনে এছাড়াও লম্বা ব্যাটারি ব্যাক আপ এর জন্য রয়েছে একটি 3200 mAh ব্যাটারি, 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, আর Micro-USB।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset