লঞ্চের আগেই সামনে এল Vivo X30 Pro ফোনের ক্যামেরার খুঁটিনাটি

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 ডিসেম্বর 2019 17:32 IST
হাইলাইট
  • Vivo X30 Pro ফোনে 32 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে
  • একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে
  • 16 ডিসেম্বর চিনে এই ফোন লঞ্চ হবে

Vivo X30 সিরিজে থাকছে 5G সাপোর্ট

Photo Credit: Weibo

16 ডিসেম্বর চিনে লঞ্চ হবে Vivo X30 Pro। লঞ্চের আগেই চিনের এক সোশ্যাল মিডিয়া পোস্টে নতুন Vivo ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এল। Vivo X30 এর সাথে লঞ্চ হবে Vivo X30 Pro। Vivo X30 Pro ফোনের ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন আর অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। ইতিমধ্যেই Vivo জানিয়েছে X30 Pro ফোনে ডুয়াল মোড 5G সাপোর্ট আর 60X সুপার জুম থাকবে।

চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে Vivo X30 Pro ফোনের রিয়ার ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকবে একটি 32 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

Advertisement

Vivo X30 Pro ফোনে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকবে। এছাড়াও এই ফোনে পেরিস্কোপ ডিজাইনের টেলিফটো ক্যামেরা থাকছে। কোম্পানি জানিয়েছে নতুন ফোনে থাকছে 60X সুপার জুম।

Vivo X30 Pro এর সাথেই লঞ্চ হবে Vivo X30। এই ফোনের পিছনে থাকবে চারটে ক্যামেরা থাকবে। সেখানে থাকবে একটি ‘সুপার টেলিফটো' পেরিস্কোপ ক্যামেরা। নভেম্বর মাসে প্রকাশিত টিজারে এই কথা জানিয়েছে Vivo। Vivo X30 ফোনের পিছনে থাকছে গ্র্যাডিয়েন্ট ফিনিশ। তিনটি রঙে কোম্পানির প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করবে Vivo। Vivo X30 ফোনের ভিতরে থাকছে Samsung Exynos 980 5G চিপসেট।

Vivo X30 ফোনের পিছনে লম্বা ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা থাকবে। পাশে থাকছে একটি পেরিস্কোপ ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে টেলিফটো ফটোগ্রাফির অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। Huawei P30 Pro ফোনেও একই ধরনের ক্যামেরা দেখা গিয়েছিল। সম্প্রতি প্রকাশিত অন্য এক ভিডিও থেকে জানা গিয়েছিল X30 ফোনে 60x হাইব্রিড সুপার জুম থাকবে। Vivo X30 ফোনে থাকবে Samsung Exynos 980 চিপসেট। 

 
KEY SPECS
Display 6.44-inch
Processor Samsung Exynos 980
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 32-megapixel + 8-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo X30 Pro specifications, Vivo X30 Pro, Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.