Vivo X300 FE অবশেষে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 মার্চ 2026 20:39 IST
হাইলাইট
  • Vivo X300 FE-এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত
  • এটি 6,500mAh ব্যাটারি ও 90W ফ্ল্যাশ চার্জ সাপোর্টের সাথে এসেছে

Vivo X300 FE is powered by a flagship Snapdragon 8 Gen 5 chipset

Photo Credit: Vivo

Vivo X300 FE নিঃশব্দে লঞ্চ হয়েছে। এটি গত বছর বিপুল জনপ্রিয় X200 FE মডেলের উত্তরসূরী হিসেবে এসেছে। নতুন ফোনটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত। ভিভোর নয়া প্রিমিয়াম ফোনের ডিজাইনও নজর কাড়তে বাধ্য। Vivo X300 FE লেটেস্ট Android 16 OS, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 90W ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, 6,500mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 12 জিবি পর্যন্ত র‍্যাম, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, স্টেরিও স্পিকার, এবং IP68 + IP69 স্তরের ধুলো ও জলরোধী ক্ষমতার সাথে এসেছে। চলুন নতুন ফোনের দাম এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Vivo X300 FE স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো এক্স300 এফই মডেলের পিছনে ট্রিপল ক্যামেরা আছে। এতে f/1.57 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার এবং 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের (f/2.0)। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Vivo X300 FE একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন৷ সামনে 6.31 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,640 x 1,216 পিক্সেল), এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

পারফরম্যান্সের কথা বললে Vivo X300 FE লেটেস্ট 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Snpdragon 8 Gen 5 চিপসেটের সাথে এসেছে। প্রসেসরটি 12 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র‍্যাম, সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ, এবং Adreno 829 GPU-এর সঙ্গে যুক্ত। নয়া হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,500mAh ব্যাটারি। এটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

Vivo X300 FE দাম

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোন রাশিয়াতে লঞ্চ হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভিভোর রাশিয়ান শাখার অফিসিয়াল ওয়েবসাইটে দাম উল্লেখ করা নেই। যদিও ডিভাইসটি Ozon এর মতো রিটেলার সাইটে লিস্টেড হয়েছে। সেখানে 12 জিবি র‍্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনের দাম 60,124 রুবল রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 71,000 টাকার সমান।

জিএসএমএরিনার রিপোর্ট অনুসারে, ফোনটির 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 64,405 রুবল (প্রায় 76,000 টাকা)। এটি কুল লিল্যাক, গ্রাফাইট ব্ল্যাক, ও মুনলাইট হোয়াইট কালার অপশনে উপলব্ধ। উল্লেখ্য, Vivo X200 FE গত বছর জুলাইয়ে ভারতে 54,999 টাকায় লঞ্চ হয়েছিল। উত্তরসূরী মডেল কেমন দামে আসতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  2. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  3. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  4. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  5. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  6. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  7. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  8. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  10. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.