Vivo X300 FE ভারতে 256 জিবি এবং 512 জিবি স্টোরেজ অপশনে আসছে।
Photo Credit: Vivo
Vivo X300 FE will come with a telephoto converter
Vivo X300 FE-এর টিজার গতকাল প্রকাশ হয়েছে। সেখানে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ফার্স্ট লুক দেখিয়েছে চাইনিজ সংস্থা। টিজারে অতিরিক্ত লেন্সের উপস্থিতি নিশ্চিত করেছে তারা। এটি ফোনের ক্যামেরার সঙ্গে লাগিয়ে নিলে সহজেই বহু দূরের কোনও প্রাণী বা বস্তুকে ফ্রেমবন্দি করে ফেলা যাবে। এখন সেই টেলিকনভার্টার কিটের ছবি ফাঁস হয়েছে। সূত্র Vivo X300 FE-এর র্যাম এবং স্টোরেজ অপশনও প্রকাশ্যে এনেছে। এই ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 90W ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, 6,500mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকতে পারে।
টেক ব্লগার সঞ্জু চৌধুরি Vivo X300 FE ক্যামেরার সঙ্গে যুক্ত থাকা 200 মিমি লেন্সের ছবি শেয়ার করেছেন। এটি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি করার জন্য আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে। তাঁর দাবি, হ্যান্ডসেটের বেস মডেলে 256 জিবি স্টোরেজ থাকবে। টপ মডেলে স্টোরেজের পরিমাণ হবে 512 জিবি। উভয় ভ্যারিয়েন্টে সাথে 12 জিবি র্যাম পাওয়া যাবে।
তবে লেন্সটি আলাদা করে কিনতে হবে৷ লেন্সের কিটে Zeiss ব্র্যান্ডিং দেখা গিয়েছে। আসন্ন ডিভাইসের জন্য আলাদা মাইক্রোসাইট ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, ও অ্যামাজনে লাইভ হয়েছে। Vivo X300 FE মার্চে রাশিয়াতে লঞ্চ হয়েছে। এটি ভারতে একই ফিচার, ডিজাইন, এবং স্পেসিফিকেশনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।
Here is your first look at the upcoming VIVO X300 FE with extender kit:
— Sanju Choudhary (@saaaanjjjuuu) April 17, 2026
Exclusive ✨
Variants :
12/256GB
12/512GB
The 200mm 2G2 kit needs to be purchased separately.
What should be the price? pic.twitter.com/D9XsMKStcL
প্রসঙ্গত, রাশিয়াতে লঞ্চ হওয়া ভিভো এক্স300 এফই 6.31 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড স্ক্রিন অফার করে। এতে 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,640 x 1,216 পিক্সেল), এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট আছে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,500mAh ব্যাটারি, যার সাথে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট বর্তমান।
ভিভোর ফ্ল্যাগশিপ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি f/1.57 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল (f/2.0)। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Vivo X300 FE মডেলে ইনফ্রারেড ব্লাস্টার, স্টেরিও স্পিকার, এবং IP68 + IP69 স্তরের ধুলো ও জলরোধী ক্ষমতা আছে। এটি রাশিয়াতে 60,214 রুবলে (256 জিবি) বিক্রি হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 71,000 টাকার সমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset