Vivo X300 FE কম্প্যাক্ট ফোন হলেও পাওয়ারফুল হার্ডওয়্যারের সাথে এসেছে।
Photo Credit: Vivo
Vivo X300 FE features a Zeiss-tuned triple rear camera setup
Vivo X300 FE আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে এসেছে। ভিভোর নতুন ফোন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত। সংস্থার অন্যান্য ফোনের তুলনায় নতুন মডেলটি ফ্রেশ ডিজাইনের সাথে এসেছে। Vivo X300 FE-এর ফিচার্স নজর কাড়তে বাধ্য। এতে IP68 + IP69 রেটিং, 4,005 বর্গ মিমি VC কুলিং সিস্টেম, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা, Zeiss মাল্টিফোকাল পোট্রেট, 90W ফ্ল্যাশ চার্জ, 200 মিমি জুম লেন্স (অপশনাল), ও স্টেরিও স্পিকার আছে। চলুন নতুন ফোনের দাম এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Vivo X300 FE-এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের দাম 79,999 টাকা রাখা হয়েছে। একই পরিমাণ র্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 89,999 টাকায় এসেছে। ফোনটি লিলাক পার্পল, ব্ল্যাক, এবং আরবান অলিভ কালার অপশনে উপলব্ধ। সংস্থা লঞ্চ অফারে Axis, IDFC First Bank, ও SBI ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে।
ভিভো একাধিক অ্যাক্সেসরিজ নিয়ে এসেছে। Zeiss টেলিফটো এক্সটেন্ডার Gen 2 লেন্স এবং টেলিফটো কনভার্টার অ্যাক্সেসরিজ কিটের দাম যথাক্রমে 15,999 টাকা ও 3,999 টাকা। ফোনের সাথে দুই কিট একসাথে নিলে মোট 99,997 টাকা খরচ হবে। এটি ফ্লিপকার্ট, Amazon, ও Vivo ইন্ডিয়ার অনলাইন স্টোরে পাওয়া যাবে।
ভিভো এক্স300 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এতে f/1.57 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও শুট করতে সক্ষম।
Vivo X300 FE একটি কম্প্যাক্ট ফোন৷ সামনে 6.31 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, HDR10+, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 1.5K রেজোলিউশন (2,640 x 1,216 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Vivo X300 FE তিন ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত স্ন্যাপড্রাগন 8 জেন 5 চিপসেট ব্যবহার করেছে। এটি 12 জিবি LPDDR5x Ultra র্যাম এবং 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। 6,500mAh ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। সংস্থা পাঁচটি মেজর OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset