Vivo X300 Ultra মার্চের শেষে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ও ডুয়াল 200MP ক্যামেরার সাথে চীনে লঞ্চ হয়েছে।
Photo Credit: Vivo
Vivo X300 Ultra is equipped with two 200-megapixel cameras
Vivo X300 Ultra ও Vivo X300 FE মে মাসে ভারতে আসছে। সংস্থা এই বিষয়ে এখনও কিছু ঘোষণা করার আগেই উভয় ফ্ল্যাগশিপ ফোনের এ দেশে লঞ্চের তারিখ ফাঁস হয়েছে। Vivo X300 Ultra গত মাসের শেষে চীনে রিলিজ হয়েছে। অন্য দিকে, Vivo X300 FE মার্চের শুরুতে রাশিয়াতে এসেছে। দুই স্মার্টফোনের পরবর্তী গন্তব্য ভারত। X300 Ultra ইতিমধ্যেই দুনিয়ার প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সৌজন্যে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। ফলে ক্রেতাদের প্রত্যাশার পারদ চড়ছে। X300 FE প্রিমিয়াম কম্প্যাক্ট স্মার্টফোন হিসেবে এসেছে এবং এতে একঝাঁক নজরকাড়া ফিচার্স রয়েছে।
টেক ব্লগার যোগের ব্রারের দাবি অনুসারে, Vivo X300 Ultra ভারতে মে 7 লঞ্চ হবে। Vivo X300 FE একই তারিখে দেশের বাজারে প্রবেশ করবে। ভিভোর নতুন ফোনগুলোর বিক্রি লঞ্চের ঠিক এক সপ্তাহের (মে 14) মাথায় শুরু হবে।
ভিভো এক্স300 আল্ট্রা চীনে 6.82 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি HDR10+, 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, ও ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। ভিভোর নতুন ফোনে 6,600mAh ব্যাটারি রয়েছে, যার সাথে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।
ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এতে 200 মেগাপিক্সেল Sony LYTIA 901 প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ভিভো ফোনের সাথে দুই ধরনের টেলিকনভার্টার লেন্স অফার করছে। ডিভাইসটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে রান করে।
ভিভো এক্স300 এফই রাশিয়াতে 6.31 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে উপলব্ধ। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত এই ফোনে 6,500mAh ব্যাটারি এবং 90W ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি আছে।
ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.57 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset