Vivo X300 FE ভারতে ব্ল্যাক, পার্পল, ও গ্রীন কালার অপশনে উপলব্ধ হবে।
Photo Credit: Vivo
Vivo X300 FE features a 50-megapixel selfie camera
Vivo X300 FE মে মাসের প্রথম সপ্তাহে ভারতে আসতে পারে। Vivo X সিরিজের ফোন এমনিতেই মোবাইলে ছবি তোলার ক্ষেত্রে সেরা হিসেবে গণ্য করা হয়। গত বছরের X200 FE-এর জনপ্রিয়তার ভিতের উপর দাঁড়িয়ে অনেক প্রত্যাশা নিয়ে উত্তরসূরী মডেলের আগমন ঘটছে। Vivo X300 FE এমন ডিজাইন অফার করবে, যা এ দেশে ভিভোর সমস্ত ফোনের থেকে আলাদা। ফোনটির ইন্ডিয়া এক্সক্লুসিভ গ্রীন কালার অপশনের ছবি ফাঁস হয়েছে। ভিভোর এই স্মার্টফোন মার্চের শুরুতে ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 প্রসেসর, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 90W ফ্ল্যাশ চার্জ, এবং 6,500mAh ব্যাটারির সাথে রাশিয়াতে লঞ্চ হয়েছে।
টেক ব্লগার যোগের ব্রারকে উদ্ধৃত করে স্মার্টপ্রিক্স জানিয়েছে, Vivo X300 FE আগামী মাসের শুরুতে ভারতে লঞ্চ হতে পারে। ফোনটি ব্ল্যাক, পার্পল, ও গ্রীন কালার অপশনে উপলব্ধ হবে। রিপোর্টে সবুজ রঙের মডেলের ছবি ফাঁস করা হয়েছে। এটি যেমন দেখতে খুব আকর্ষণীয়, তেমনই বেশ স্লিক ও প্রিমিয়াম।
Vivo X300 FE
Photo Credit: Smartprix
ছবি দেখেই বুঝতে পারছেন যে ডিজাইনের ক্ষেত্রে বড় আপগ্রেড এনেছে ভিভো। পূর্বসূরী X200 FE মডেলের ভার্টিক্যাল ক্যামেরা সেটআপের পরিবর্তে ব্যাক ক্যামেরা মডিউলটি আনুভূমিক পজিশনে বসানো হয়েছে। এটি iPhone Air-এর ডিজাইনের কথা মনে করাবে। ক্যামেরা বারে তিনটি সেন্সর, একটি এলইডি ফ্ল্যাশ, এবং Zeiss ব্র্যান্ডিং রয়েছে। স্মার্টফোনটি দেখতে কম্প্যাক্ট হলেও অভ্যন্তরে প্রিমিয়াম হার্ডওয়্যারের ছড়াছড়ি।
ভিভো এক্স300 এফই রাশিয়াতে একটি 6.31 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনের ব্যাটারি 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।
ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.57 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত। ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেলের। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
Vivo X300 FE-এর 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম 60,124 রুবল রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 71,000 টাকার সমান। ফোনটি ভারতে 70,000 টাকার মধ্যে লঞ্চ হবে বলে আশা করা যায়। প্রসঙ্গত, Vivo X200 FE গত বছর জুলাইতে ভারতে এসেছিল৷ দাম 54,999 টাকা থেকে শুরু হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset