Vivo X300 সিরিজের অধীনে Vivo X300 ও Vivo X300 Pro অক্টোবর 13 চীনে লঞ্চ হবে।
Photo Credit: Vivo
Vivo X300 চারটি আকর্ষণীয় রঙে আসছে
Vivo X300 সিরিজের লঞ্চ নিয়ে অবশেষে যাবতীয় জল্পনার অবসান হল। Vivo X300 ও Vivo X300 Pro আসছে অক্টোবর মাসেই। চাইনিজ ব্র্যান্ডটি তাদের নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের দিনক্ষণ ঘোষণা করার পাশাপাশি, স্ট্যান্ডার্ড মডেলটির সমস্ত রঙের বিকল্পগুলো প্রকাশ্যে এনেছে। Vivo X300 সিরিজে পাওয়ারফুল MediaTek Dimensity 9500 প্রসেসর ব্যবহার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, ভিভোর নতুন প্রিমিয়াম হ্যান্ডসেটে দুর্ধর্ষ ক্যামেরা সিস্টেম থাকবে। Vivo X300 ও Vivo X300 Pro উভয় মডেলেই 200 মেগাপিক্সেল ক্যামেরা Zeiss ব্র্যান্ডেড ইমেজিং সেটআপ থাকবে বলে জানা গিয়েছে।
Vivo X300 সিরিজ চীনে অক্টোবর 13 স্থানীয় সময় সন্ধ্যা 7:00 নাগাদ (ভারতীয় সময় বিকেল 4:30) লঞ্চ করা হবে। Vivo X300 ভেরিয়েন্ট চারটি রঙে আসবে, যার মধ্যে "ভেলভেট গ্লাস" উপাদান থাকবে। ভিভোর প্রোডাক্ট ম্যানেজার হ্যান বক্সিয়াও বলেছেন, "Vivo X300 সিরিজে ইনভিজিবল ডিজাইন টেকনোলজি প্রয়োগ করা হয়েছে, যার সেরা উদাহরণ হল, এর ডেকো লেন্স ডিজাইন। ফোনটি হাতে ধরলে এটি শুধু সুন্দরই লাগে না, বরং এক ধরনের আরামদায়ক অনুভূতিও দেয়। এর মসৃণ কাচ একদিকে যেমন পরিষ্কার ও নরম স্পর্শের, তেমনই স্লিপ-প্রুফ অর্থাৎ হাত থেকে পিছলে যায় না।"
বেস X300 মডেলটি ফ্রি ব্লু, কমফোর্টেবল পার্পল, পিওর ব্ল্যাক, ও পিঙ্ক কালার অপশনে পাওয়া যাবে। মনে রাখবেন, রঙের পোশাকি নামগুলো চাইনিজ থেকে ইংরেজিতে অনুবাদ করা। ফলে ভারত বা গ্লোবাল মার্কেটে আসলে রঙ একই থাকতে পারে, কিন্তু নাম বদলে যাওয়ার সম্ভাবনা। ডিজাইনের কথা বললে, Vivo X300 সিরিজে আগের X200 সিরিজের মতোই গোলাকার ক্যামেরা মডিউল রয়েছে। তবে এবার স্টাইলে আরও চাকচিক্য যোগ করা হয়েছে।
Vivo X300 সিরিজ প্রথম স্মার্টফোন হবে যা ডুয়াল চ্যানেল UFS 4.1 ফোর-লেন স্টোরেজ অফার করবে। ভিভো দাবি করেছে যে এটি রিডিং ও রাইটিং স্পিড 70 শতাংশেরও বেশি বাড়িয়ে দেবে। একই সাথে সর্বোচ্চ 8.6 জিবিপিএস গতিতে পৌঁছাবে। ফোনগুলো 92-ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং অটোফোকাস সাপোর্ট সহ Zeiss-এর 50 মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা দিয়ে সজ্জিত।
ভিভো এক্স300 ও এক্স300 প্রো উভয় ফোনেই 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে যা 23 মিমি ফোকাল লেন্থ এবং একটি HPB সেন্সর অফার করবে। Vivo X300 Pro ভেরিয়েন্টে 85 মিমি 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে, সাথে থাকবে CIPA 5.5 লেভেলের অ্যান্টি-শেক সার্টিফিকেশন। এছাড়াও, এতে কাস্টম-বিল্ট এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর মিলবে। এই মোটরে উন্নত ইলেক্ট্রোম্যাগনেটিক সলিউশন, উন্নত ডিজাইন, ও বিশেষ অ্যালয় উপাদান রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset