Vivo X300 Ultra-এর 16 জিবি + 1 টিবি স্টোরেজের দাম ইউরোপে 1,900 ইউরো হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,03,300 টাকা।
Photo Credit: Vivo
Vivo X300 Ultra has two 200-megapixel rear cameras
Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে মার্চের চতুর্থ সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। ভিভো ইতিমধ্যেই নিশ্চিত করেছে, এটি এপ্রিলের শেষে অন্যান্য গ্লোবাল মার্কেটে উপলব্ধ হবে। চাইনিজ মার্কেটের বাইরে অফিসিয়াল লঞ্চ হওয়ার আগেই এখন ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোনটির গ্লোবাল প্রাইস ফাঁস হয়েছে। রিপোর্ট বলছে, আগে যে দাম অনুমান করা হয়েছিল, তার থেকে কিছুটা সস্তায় Vivo X300 Ultra বিশ্ববাজারে আসবে। ভিভো তাদের নতুন স্মার্টফোনের হাত ধরে মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা পুরো পাল্টে দিয়েছে। এটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, ও ডলবি ভিশনের সাথে 4K 120fps ভিডিও রেকর্ডিং অফার করে।
বিখ্যাত টিপস্টার রোলান্ড কোয়ানডিট জানিয়েছেন, Vivo X300 Ultra মডেলের টপ 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম ইউরোপে 1,900 ইউরো রাখা হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,03,300 টাকার সমান। যদিও প্রাথমিক খবর ছিল যে গ্লোবালি 1,999 ইউরোতে (প্রায় 2,14,000 টাকা) লঞ্চ হতে পারে। এক কথায়, ভিভোর ডুয়াল 200MP ক্যামেরা ফোন শুধুমাত্র একটি সাধারণ ফ্ল্যাগশিপ মডেল নয়, বরং আল্ট্রা প্রিমিয়াম ক্যাটেগরির ডিভাইস হিসেবে আসতে পারে।
উল্লেখ্য, iPhone 17 Pro Max-এর 1 টিবি স্টোরেজ ভার্সনের দাম ইউরোপে 1,989 ইউরো থেকে শুরু, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,12,800 টাকার সমান। 2 টিবি স্টোরেজ কিনতে খরচ 2,300 ইউরো (প্রায় 2,46,000 টাকা)। অর্থাৎ Vivo X300 Ultra-কে সরাসরি আইফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরতে চাইছে কোম্পানি।
প্রসঙ্গত, চীনে Vivo X300 Ultra-এর বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,999 ইউয়ান (প্রায় 95,000 টাকা)। অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 7,499 ইউয়ান (প্রায় 1,02,800 টাকা), 7,999 ইউয়ান (প্রায় 1,09,650 টাকা), ও 8,999 ইউয়ান (প্রায় 1,23,330 টাকা)।
স্পেসিফিকেশনের কথা বললে, ভিভো এক্স300 আল্ট্রা তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে 200 মেগাপিক্সেল Sony LYTIA 901 প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO ZEISS পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে৷ ফোনের সামনে 6.82 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল) সাপোর্ট করে।
সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ভিভোর নতুন ফ্ল্যাগশিপে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ 6,600mAh ব্যাটারি বর্তমান। ভিভো স্মার্টফোনটির সাথে দুই ধরনের বিশেষ টেলিকনভার্টার লেন্স অফার করছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset