Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি

Vivo X300 Ultra দুনিয়ার প্রথম দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হয়েছে।

Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি

Vivo X300 Ultra has a Zeiss-tuned two 200-megapixel cameras

হাইলাইট
  • Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরাযুক্ত ফোন
  • এটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করে
  • স্মার্টফোনটির অতিরিক্ত জুম লেন্স ও ইমেজিং কিটের সাথে এসেছে
বিজ্ঞাপন

Vivo X300 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে আজ  ভারতে লঞ্চ হয়েছে। এটি বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন। Vivo প্রথমবার তাদের Ultra ব্র্যান্ডেড মডেল এ দেশে এনেছে। নতুন ফোনের হাত ধরে মোবাইল ফটোগ্রাফির পুরো সংজ্ঞা পাল্টে দিয়েছে ভিভো। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দ্বারা চালিত। এটি দুটি টেলিকনভার্টার লেন্সের সঙ্গে এসেছে, যা DSLR-এর স্টাইলে ফোনের ব্যাক ক্যামেরার গায়ে লাগিয়ে সহজে বহু দূরের কোনও প্রাণী, বস্তু বা প্রাকৃতিক দৃশ্য ফ্রেমবন্দি করে ফেলা যাবে। চলুন Vivo X300 Ultra-এর দাম ও সব খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Vivo X300 Ultra দাম

Vivo X300 Ultra ভারতে 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে, যার দাম 1,59,999 টাকা রেখেছে কোম্পানি। এটি 24 মাসের নো-কস্ট EMI প্ল্যান (6,667 টাকা মাসিক কিস্তি) ও জিরো ডাউন পেমেন্টে কেনা পাবে। 400 মিমি জুম লেন্সের সঙ্গে আসা Vivo Zeiss Telephoto Extender Gen Ultra-এর দাম 27,999 টাকা রাখা হয়েছে। Vivo Imaging Grip কিট কিনতে 11,999 টাকা খরচ হবে। তবে লঞ্চ অফারের অধীনে পুরো কিট 1,95,997 টাকায় দিচ্ছে কোম্পানি।

এছাড়াও, সংস্থা X300 Ultra ফটোগ্রাফি কিট নিয়ে এসেছে, যার মধ্যে উপরের অ্যাক্সেসরিজ ছাড়াও 200 মিমি Zeiss টেলিফটো এক্সটেন্ডার কিট অর্ন্তভুক্ত। পুরো প্যাকেজ নিলে 2,09,999 টাকা খরচ হবে। ক্রেতারা কার্ডে করা পেমেন্ট 10 শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। ভিভো অতিরিক্ত 1 বছর ওয়্যারেন্টিও দিচ্ছে। ফোনটি Amazon, Flipkart, Croma-সহ দেশের শীর্ষস্থানীয় অনলাইন এবং অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে।

Vivo X300 Ultra স্পেসিফিকেশন

ফটোগ্রাফি সিস্টেমকে কেন্দ্র করে ভিভো এক্স300 আল্ট্রা তৈরি হয়েছে। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে তিনটি Zeiss টিউনড ক্যামেরা আছে। মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল Sony LYTIA 901 সেন্সর রয়েছে। একে যোগ্য সঙ্গত করছে 105x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স (3.7x অপটিক্যাল জুম) এবং 50 মেগাপিক্সেল Sony LYT 901 আল্ট্রাওয়াইড লেন্স। 

সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা যথাক্রমে 8K ও 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। Vivo X300 Ultra-এর সামনে 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, HDR10+, 1 বিলিয়ন কালার, ও 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

নতুন ফোনটি Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যারের সাথে এসেছে। সংস্থা পাঁচটি মেজর OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। ডিভাইসে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, এবং 6,600mAh ব্যাটারি রয়েছে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Versatile cameras and feature-rich
  • Camera kit to extend usability
  • Excellent display
  • Flagship performance
  • Solid battery life
  • Good camera-focused design with IP68/IP69 rating
  • Bad
  • Expensive
  • Teleconverter lenses sold separately are also costly
  • Not for everyone
Display 6.82-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 200-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6600mAh
OS Android 16
Resolution 1440x3168 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  2. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
  3. কয়েক মাসের মধ্যে ভয়ঙ্কর হামলা চালাতে পারে AI, ক্ষতিগ্রস্ত হবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সতর্কবার্তা জারি
  4. Nothing Phone 4b লঞ্চ হচ্ছে এই তারিখ, কম দামেই এবার নজরকাড়া ডিজাইন ও সেরা ফিচার্স?
  5. Honor X80 Pro Max বিশ্বের প্রথম 10,000 নিট ডিসপ্লে ও 11,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  6. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  7. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  8. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
  9. Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
  10. JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »