Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 মার্চ 2026 23:04 IST
হাইলাইট
  • Vivo X300 Ultra প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন
  • এটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে রান করে
  • স্মার্টফোনটির সাথে দুই ধরনের বিশেষ টেলিকনভার্টার লেন্স কেনা যাবে

Vivo X300 Ultra features world's first dual 200MP camera system

Photo Credit: Vivo

Vivo X300 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হল। এটি বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ফোনে শক্তি জোগায়। নতুন মডেলের হাত ধরে মোবাইল ফটোগ্রাফির পুরো সংজ্ঞা পাল্টে দিয়েছে ভিভো। DSLR-এর মতো স্মার্টফোনটির সাথে দুই ধরনের বিশেষ টেলিকনভার্টার লেন্স অফার করছে কোম্পানি। Vivo X300 Ultra মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 90W ফাস্ট চার্জিং, 4K 120fps ডলবি ভিশন ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 16 জিবি র‍্যাম, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আরও অনেক কিছু।

Vivo X300 Ultra স্পেসিফিকেশন ও ফিচার্স

বিশ্লেষকরা দাবি করছেন, এই ফোনে তোলা ছবি DSLR ক্যামেরার চেয়ে কোনও অংশে কম হবে না। ফোনটির পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। ভিভো এক্স300 আল্ট্রা মডেলের প্রাইমারি ক্যামেরার দায়িত্বে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল Sony LYTIA 901 সেন্সর। একে যোগ্য সঙ্গত করছে 105x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল Samsung HPO ZEISS পেরিস্কোপ টেলিফটো লেন্স।

ব্যাক প্যানেলের আরও একটি ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। বহু দূরের বন্যপ্রাণী বা প্রাকৃতিক সৌন্দর্য লেন্সবন্দি করতে দুই ধরনের লেন্স আছে। '"বিগ গান" টেলিকনভার্টার লেন্স 400 মিমি ফোকাল লেংথ ও 17.4x অপটিক্যাল জুম অফার করবে।

"লিপস্টিক" 200 টেলিকনভার্টার লেন্স সাইজে কিছুটা ছোট। এটি উন্নত স্ট্যাবিলাইজেশন এবং একাধিক শুটিং মোড অফার করবে। Vivo X300 Ultra-এর সামনে 6.82 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল) সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ভিভোর নতুন ফ্ল্যাগশিপে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দেওয়া হয়েছে, যা 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra Pro কোয়াড চ্যানেল র‍্যাম ও সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 6,600mAh ব্যাটারি রয়েছে।

Vivo X300 Ultra দাম

Vivo X300 Ultra এই মুহূর্তে চীনে লঞ্চ হয়েছে। ফোনটি ভারতের শীঘ্রই আসবে বলে আশা করা হচ্ছে। চীনে বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,999 ইউয়ান (প্রায় 95,000 টাকা)। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 7,499 ইউয়ান (প্রায় 1,02,800 টাকা), 7,999 ইউয়ান (প্রায় 1,09,650 টাকা), ও 8,999 ইউয়ান (প্রায় 1,23,330 টাকা)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  2. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  3. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
  4. Redmi A7 সিরিজের দুই বাজেট ফোন লঞ্চ হল, দাম মাত্র 10,499 থেকে শুরু, ফিচার্স দেখে নিন
  5. Poco M8s 5G বিশাল ব্যাটারির সাথে লঞ্চ হল, 1 পার্সেন্ট চার্জে প্রায় এক ঘন্টা ফোনে কথা বলা যাবে
  6. Apple-এর স্বর্ণযুগের নায়ক টিম কুক CEO পদ থেকে অবসর নিলেন, 4 ট্রিলিয়ন ডলার সাম্রাজ্যের নতুন বস কে?
  7. 6,000 টাকা ছাড়ে মিলছে দুর্দান্ত ক্যামেরার Motorola ফোন, দাম বাড়ার আগে অফার লুফে নিন
  8. Huawei Pura 90 Pro Max অসাধারণ ডিজাইন, 200MP ক্যামেরা, ও 100W ফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হল
  9. Poco C81 সিরিজ বড় ব্যাটারি নিয়ে এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, ফুল চার্জে 23 ঘন্টা ভিডিও দেখতে পারবেন
  10. Auto Eject Charger: চিন্তার দিন শেষ, ফোন সম্পুর্ণ চার্জ হলে নিজে থেকেই খুলে বেরিয়ে আসবে চার্জার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.