Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের

Vivo আসন্ন X300 Ultra-এর জন্য ভিন্ন আকারের একাধিক 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স পরীক্ষা করছে।

Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের

Photo Credit: Vivo

Vivo X300 Ultra features a dual 200-megapixel camera system (pictured)

হাইলাইট
  • Vivo X300 Ultra-এর জন্য তিনটি পৃথক 200MP পেরিস্কোপ সেন্সর টেস্ট করছে
  • স্মার্টফোনটি 2027 সালের প্রথম ত্রৈমাসিকে বাজারে আসতে পারে
  • Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন
বিজ্ঞাপন

Vivo X300 Ultra গত মার্চে বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছিল। ফোনটি বাজারে আসতেই যে শোরগোল ফেলে দিয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। ভিভোর হাত ধরে এবার কি আরও উন্নত ক্যামেরাযুক্ত ফোন বাজারে আসবে? Vivo X500 Ultra লঞ্চ হওয়ার অনেক আগে থেকেই বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। লেটেস্ট রিপোর্ট বলছে, কোম্পানি ভিন্ন আকারের একাধিক 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স পরীক্ষা করছে। সমস্ত দিক বিবেচনা করে সেরা বিকল্প বেছে নেওয়ার পর Vivo X500 Ultra-এর ইমেজিং সিস্টেম চূড়ান্ত করা হবে।

Vivo X500 Ultra-এর জন্য তিনটি 200MP ক্যামেরা পরীক্ষা হচ্ছে

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Weibo-এ পোস্ট করে জানিয়েছেন, Vivo এখনও X500 Ultra-এর রিয়ার ক্যামেরা সেটআপ চূড়ান্ত করেনি। কোম্পানি বর্তমানে 1/1.12 ইঞ্চি, 1/1.3 ইঞ্চি, এবং 1/1.4 ইঞ্চি আকারের তিনটি পৃথক 200 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর পরীক্ষা করে দেখছে।

ভিভোর ইঞ্জিনিয়ারিং টিম প্রতিটি সেন্সরের সুবিধা ও সীমাবদ্ধতা তুলনা করে দেখছে। বড় আকারের সেন্সর ব্যবহার করলে আলো গ্রহণের ক্ষমতা আরও বৃদ্ধি পেতে পারে। ফলে লম্বা ফোকাল লেংথ বা দূরের ছবি তোলার সময় উন্নত ইমেজ কোয়ালিটি পাওয়া যেতে পারে। কিন্তু এমন সেন্সরের জন্য বড় এবং জটিল ক্যামেরা মডিউল প্রয়োজন হবে, যা ফোনের অভ্যন্তরে বেশি জায়গা দখল করবে।

অন্য দিকে, আকারে ছোট সেন্সর Vivo X500 Ultra-র ক্যামেরা পারফরম্যান্স, থিকনেস, ও সামগ্রিক ক্যামেরা ডিজাইনের মধ্যে আরও ভাল ভারসাম্য বজায় রাখতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব বিকল্প যাচাই করে দেখছে ভিভো।

প্রসঙ্গত, Vivo X300 Ultra হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে তিনটি Zeiss টিউনড ক্যামেরা আছে। মেইন ক্যামেরায় একটি 1/1.12 ইঞ্চির Sony LYTIA 901 সেন্সর রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে। একইসঙ্গে, এতে 1/1.4 ইঞ্চির 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও একটি 50 মেগাপিক্সেল (1/1.28 ইঞ্চি) Sony LYT 818 আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে।

Vivo X300 Ultra-এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। প্যানেলটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 2K রেজোলিউশন, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দ্বারা চালিত।

ভিভোর এই ফোনে পাঁচটি মেজর OS আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি আপডেট দেবে সংস্থা। হ্যান্ডসেটে 6,600mAh ব্যাটারি আছে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের দাম 1,59,999 টাকা (16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ)।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  2. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  3. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  4. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  5. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  6. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  7. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  8. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  9. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  10. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »