Vivo X300 Ultra ফোনে তোলা ছবি DSLR ক্যামেরার চেয়ে কোনও অংশে কম হবে না। ফোনটির পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। 200 মেগাপিক্সেল Sony LYTIA 901 সেন্সর, 105x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল Samsung HPO ZEISS পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
ভিভো এক্স300 আল্ট্রা ট্রিপল ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসতে পারে। এতে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকার দাবি করা হয়েছে। ফোনটির হাত ধরে মোবাইলে জোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরার ট্রেন্ড আরম্ভ হতে পারে।