ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 এপ্রিল 2026 15:39 IST
হাইলাইট
  • Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার ফোন
  • Vivo X300 FE মডেলে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা আছে
  • Vivo নতুন ফোনগুলির সঙ্গে টেলিকনভার্টার কিট বা জুম লেন্স নিয়ে আসছে

Vivo X300 Ultra will support external telephoto lenses

Photo Credit: Vivo

Vivo X300 Ultra আগামী মাসের শুরুতে ভারতের বাজারে আসছে। আজ লঞ্চের তারিখ ঘোষণা করে যাবতীয় জল্পনার অবসান ঘটাল সংস্থা। এই আল্ট্রা প্রিমিয়াম ফোনের সাথে একই দিনে Vivo X300 FE রিলিজ করবে ভিভো, যা একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। Vivo X300 Ultra দেশের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোন হতে চলেছে। এটি গত মাসের শেষে চীনে লঞ্চ হয়েছে। অন্য দিকে, Vivo X300 FE মার্চের প্রথমে রাশিয়াতে এসেছে। ভিভোর দুই দুর্ধর্ষ ফোনের পরবর্তী গন্তব্য ভারত। কোম্পানি ফোনগুলির সঙ্গে Zeiss-এর টেলিকনভার্টার কিট (জুম লেন্স) নিয়ে আসছে, যার খরচ আলাদা।

Vivo X300 Ultra ও Vivo X300 FE ভারতে মে 7 দুপুর বারোটার সময় লঞ্চ হবে। Ultra ভ্যারিয়েন্ট ইক্লিপস ব্ল্যাক ও ভিকট্রি গ্রিন রঙের বিকল্পে বিক্রি হবে। এটি বিশেষ ফটোগ্রাফার কিটের সাথে আসবে, যার মধ্যে বিভিন্ন অ্যাক্সেসরিজ মিলবে। অন্য দিকে, FE মডেলটি লিলাক পার্পেল, ব্ল্যাক, এবং ওলিভ কালার অপশনে উপলব্ধ হবে। উভয় স্মার্টফোনে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড থাকবে।

Vivo X300 Ultra স্পেসিফিকেশন

ভিভো এক্স300 আল্ট্রা চীনে 6.82 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে উপলব্ধ। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, HDR10+, ও ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে 6,600mAh ব্যাটারি রয়েছে, যার সাথে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।

ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এতে 200 মেগাপিক্সেল Sony LYTIA 901 প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ডিভাইসটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত।

Vivo X300 FE স্পেসিফিকেশন

ভিভো এক্স300 এফই রাশিয়ার মতো ভারতে 6.31 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে বলে আশা করা যায়। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিভাইস ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 প্রসেসরে রান করে৷ 6,500mAh ব্যাটারি হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে, যার সাথে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

ভিভোর নয়া ফ্ল্যাগশিপ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সিস্টেমটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। এতে সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে পারে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Fresh and premium IP69-rated design
  • Lighter Telephoto Extender Gen 2 works well
  • Vibrant 120Hz LTPO display
  • OriginOS 6 is highly customisable
  • Good raw performance
  • 40W wireless charging
  • Great battery life
  • Bad
  • Poor ultrawide camera
  • Average selfie camera
  • No HDR video recording option
  • Gets hot when recording video
 
KEY SPECS
Display 6.31-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6,500mAh
OS Android 16
Resolution 1,216x2,640 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  2. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  3. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  4. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  5. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  6. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  7. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  8. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  10. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.