Vivo ভারতে দুই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল, ক্যামেরা DSLR-এর মতো ছবি তুলবে
Vivo X300 Ultra ও Vivo X300 FE-এর প্রথম টিজার ভারতে প্রকাশ হয়েছে। সংস্থা এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি৷ তবে সূত্র দাবি করছে, X300 সিরিজের দুই মডেল মে 7 লঞ্চ হবে। X300 Ultra চলতি বছরের সবচেয়ে উন্নত ক্যামেরা ফোন বললে অত্যুক্তি করা হবে না। তে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।