Vivo X300 FE ক্যামেরার সঙ্গে যুক্ত থাকা 200 মিমি লেন্সের ছবি প্রকাশ্যে এসেছে। এটি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি করার জন্য আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে। হ্যান্ডসেটের বেস মডেলে 256 জিবি স্টোরেজ থাকবে। টপ ভ্যারিয়েন্টে স্টোরেজের পরিমাণ হবে 512 জিবি। উভয় মডেলের সাথে 12 জিবি র্যাম পাওয়া যাবে।
Vivo X300 Ultra ও Vivo X300 FE-এর প্রথম টিজার ভারতে প্রকাশ হয়েছে। সংস্থা এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি৷ তবে সূত্র দাবি করছে, X300 সিরিজের দুই মডেল মে 7 লঞ্চ হবে। X300 Ultra চলতি বছরের সবচেয়ে উন্নত ক্যামেরা ফোন বললে অত্যুক্তি করা হবে না। তে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
Vivo X300 Ultra ভারতে মে 7 লঞ্চ হবে। আবার Vivo X300 FE একই তারিখে দেশের বাজারে প্রবেশ করবে। ভিভোর নতুন ফোনগুলোর বিক্রি লঞ্চের এক সপ্তাহের মাথায় শুরু হবে। X300 Ultra ইতিমধ্যেই দুনিয়ার প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সৌজন্যে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। ফলে ক্রেতাদের প্রত্যাশার পারদ চড়ছে। অন্য দিকে, X300 FE হল প্রিমিয়াম কম্প্যাক্ট স্মার্টফোন ও এতে একঝাঁক নজরকাড়া ফিচার্স আছে।
ভারতে লঞ্চের আগেই Vivo X300 FE-এর এক্সক্লুসিভ সবুজ রঙের ছবি ফাঁস হয়েছে। ডিজাইনের ক্ষেত্রে বড় আপগ্রেড এনেছে ভিভো। X200 FE মডেলের ভার্টিক্যাল ক্যামেরা সেটআপের পরিবর্তে ব্যাক ক্যামেরা আনুভূমিক পজিশনে বসানো হয়েছে, যা iPhone Air-এর কথা মনে করাবে। ক্যামেরা বারে তিনটি সেন্সর, এলইডি ফ্ল্যাশ, ও Zeiss ব্র্যান্ডিং রয়েছে। ফোনটি মে মাসের প্রথম সপ্তাহে ভারতে আসবে।