Vivo X300 Ultra বিশ্বের প্রথম দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে মার্চ 30 লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Vivo X300s

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 মার্চ 2026 12:18 IST
হাইলাইট
  • Vivo X300 Ultra টেলিকনভার্টারের (অতিরিক্ত লেন্স) সাথে যুক্ত করা যাবে
  • এটি বিশ্বের প্রথম দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন হতে চলেছে
  • Vivo X300s মডেলে 7,100mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং থাকবে

Vivo X300 Ultra হবে বিশ্বের প্রথম দু'টি 200MP ক্যামেরার ফোন

Photo Credit: Vivo

Vivo X300 Ultra-কে ঘিরে সমস্ত জল্পনার অবসান। ভিভোর বহু প্রত্যাশিত ফ্ল্যাগশিপ ফোন মার্চ 30 চীনে লঞ্চের ঘোষণা হয়েছে। একই দিনে Vivo X300s লঞ্চ করার কথাও জানিয়েছে সংস্থা। ফোনগুলির ডিজাইন প্রকাশ করা হয়েছে। কেমন স্পেসিফিকেশনের সাথে আসবে, সেই সম্পর্কেও একাধিক তথ্য সামনে এসেছে। Vivo X300 Ultra বিশ্বের প্রথম ফোন হতে চলেছে, যা দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা অফার করবে। এটি গত বছরের Vivo X300 এবং X300 Pro-এর মতো Zeiss টেলিকনভার্টারের (অতিরিক্ত লেন্স) সাথে যুক্ত করা যাবে। Vivo X300s তিনটি ব্যাক ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে, যার মধ্যে মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেলের হবে।

Vivo X300 Ultra স্পেসিফিকেশন

ভিভো এক্স300 আল্ট্রা মডেলের সামনে ফ্ল্যাট এলটিপিও ওলেড ডিসপ্লে থাকবে। এটি 2K রেজোলিউশন অফার করবে। ফোনটি লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করবে। 6,600mAh ব্যাটারি ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। এর সাথে থাকবে ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। 16 জিবি পর্যন্ত র‍্যাম অপশনে বিক্রি হবে। স্টোরেজের ক্ষেত্রে UFS 4.1 ফ্ল্যাশ মেমরি ব্যবহার করছে ভিভো। ফোনে ডলবি ভিশনের সাথে 4K 120fps ভিডিও রেকর্ড করা যাবে।

Vivo X300 Ultra ফটোগ্রাফির দিক থেকে বাজারের সমস্ত ফোনকে পিছনে ফেলার দাবি করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYT901), 200 মেগাপিক্সেল HPE পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা মিলবে। সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। সূত্রের দাবি, ফোনটি মে মাসে ভারতে লঞ্চ হতে পারে।

Vivo X300s স্পেসিফিকেশন

ভিভো এক্স300এস মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসরে রান করবে বলে জানিয়েছে কোম্পানি। এতে 7,100mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 144 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ওলেড ডিসপ্লে প্যানেল (1.5K রেজোলিউশন) মিলবে।

ছবি ও ভিডিও তোলার জন্য, Vivo X300s-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাথে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা মিলবে। এটি IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং অফার করবে।

রিপোর্ট বলছে, Vivo X300 Ultra এই বছর গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতে লঞ্চ হবে। এটি স্টিল ছবি তোলা ও ভিডিও রেকর্ড করার জন্য সেরা ফোন হওয়ার সম্ভাবনা। অন্য দিকে, কম খরচে ফ্ল্যাগশিপ ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি চাইলে, Vivo X300s ভাল অপশন হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google অনলাইন শপিংয়ে বিপ্লব আনল, খুঁজে দেবে সেরা প্রোডাক্ট, বলবে কোথায় পাবেন সস্তায়
  2. ভারতের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন Ai+ Nova Flip 5G কাল লঞ্চ হচ্ছে, কেমন ফিচার জেনে নিন
  3. নতুন Xiaomi ফোনে 10,000 টাকা ছাড়, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি
  4. OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
  5. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
  6. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  7. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  8. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  9. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  10. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.