Vivo X300s

Vivo X300s - ख़बरें

  • Vivo S সিরিজ ছয় বছর পর দেশে ফিরছে, লঞ্চের আগেই ফাঁস ছবি, থাকবে প্রিমিয়াম ক্যামেরা
    Vivo S2 স্মার্টফোনের ভারতে আগমন একপ্রকার পাকা হয়ে গেল। Vivo এখনও লঞ্চের তারিখ বা টিজার প্রকাশ না করলেও, ফোনটির একটি প্রচারমূলক (প্রোমোশনাল) পোস্টার অনলাইনে ফাঁস হয়েছে। সেই পোস্টার থেকে ইঙ্গিত মিলছে যে, এটি খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। পোস্টারে হরাইজন্টাল রিয়ার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে, যার সঙ্গে Vivo X300 FE-এর মিল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • Vivo X300 E লঞ্চ হচ্ছে জুলাই 27, দুর্ধর্ষ Zeiss ট্রিপল ক্যামেরা এবং 7,200mAh ব্যাটারি থাকবে
    অফিসিয়াল পোস্টারে Vivo X300 E ব্ল্যাক, অরেঞ্জ, ও হোয়াইট কালার অপশনে দেখা গিয়েছে। ডিজাইনের নিরিখে ফোনটি X300 সিরিজের অন্য চার মডেলের থেকে আলাদা। হ্যান্ডসেটের পিছনের প্যানেলে স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে তিনটি সেন্সর, একটি LED ফ্ল্যাশ, ও Zeiss ব্র্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে। কোম্পানি নতুন ফোনে 7,200mAh ব্যাটারি ও টেলিফটো পেরিস্কোপ লেন্স নিশ্চিত করেছে। কোম্পানি অন্যান্য ডিটেলস এখনও প্রকাশ না করলেও, পূর্বে বেশ কিছু রিপোর্ট একাধিক স্পেসিফিকেশন ফাঁস করেছে।
  • Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
    Vivo এখনও X500 Ultra-এর রিয়ার ক্যামেরা সেটআপ চূড়ান্ত করেনি। কোম্পানি বর্তমানে 1/1.12 ইঞ্চি, 1/1.3 ইঞ্চি, এবং 1/1.4 ইঞ্চি আকারের তিনটি পৃথক 200 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর পরীক্ষা করে দেখছে। বড় আকারের সেন্সর ব্যবহার করলে আলো গ্রহণের ক্ষমতা আরও বৃদ্ধি পেতে পারে। কিন্তু এমন সেন্সরের জন্য বড় এবং জটিল ক্যামেরা মডিউল প্রয়োজন হবে, যা ফোনের অভ্যন্তরে বেশি জায়গা দখল করবে। অন্য দিকে, আকারে ছোট সেন্সর Vivo X500 Ultra-র ক্যামেরা পারফরম্যান্স, থিকনেস, ও সামগ্রিক ক্যামেরা ডিজাইনের মধ্যে আরও ভাল ভারসাম্য বজায় রাখতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব বিকল্প যাচাই করে দেখছে ভিভো।
  • Vivo X300 FE ভারতে দুর্ধর্ষ ক্যামেরা, বড় ব্যাটারি, একঝাঁক ফিচার্সের সাথে লঞ্চ হল
    Vivo X300 FE ভারতে 79,999 টাকায় লঞ্চ হয়েছে। ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর, Zeiss টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং IP68 + IP69 রেটিংয়ের সাথে এসেছে। এক ক্লিকে দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নিন।
  • Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
    Vivo X300 Ultra ভারতে 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে, যার দাম 1,59,000 টাকা। এটি বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। Vivo প্রথমবার তাদের Ultra ব্র্যান্ডেড মডেল এ দেশে এনেছে। এটি দুটি টেলিকনভার্টার লেন্সের সঙ্গে এসেছে, যা DSLR-এর স্টাইলে ফোনের পিছনে লাগিয়ে সহজে বহু দূরের প্রাণী, বস্তু বা প্রাকৃতিক দৃশ্য ফ্রেমবন্দি করা যাবে।
  • ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
    Vivo X300 Ultra ও Vivo X300 FE ভারতে মে 7 লঞ্চ হবে। Ultra ভ্যারিয়েন্ট ইক্লিপস ব্ল্যাক এবং ভিকট্রি গ্রিন রঙের বিকল্পে আসছে। এটি বিশেষ ফটোগ্রাফার কিটের সাথে কেনা যাবে, যার মধ্যে প্রোফেশনাল ফটোগ্রাফির জন্য বিভিন্ন অ্যাক্সেসরিজ মিলবে। FE মডেলটি লিলাক পার্পেল, ব্ল্যাক, এবং ওলিভ কালার অপশনে উপলব্ধ হবে। উভয় স্মার্টফোনে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড থাকবে।
  • মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বদলে দেবে Vivo X300 FE, ক্যামেরার সাথে লাগানো যাবে লেন্স
    Vivo X300 FE ক্যামেরার সঙ্গে যুক্ত থাকা 200 মিমি লেন্সের ছবি প্রকাশ্যে এসেছে। এটি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি করার জন্য আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে। হ্যান্ডসেটের বেস মডেলে 256 জিবি স্টোরেজ থাকবে। টপ ভ্যারিয়েন্টে স্টোরেজের পরিমাণ হবে 512 জিবি। উভয় মডেলের সাথে 12 জিবি র‍্যাম পাওয়া যাবে।
  • Vivo ভারতে দুই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল, ক্যামেরা DSLR-এর মতো ছবি তুলবে
    Vivo X300 Ultra ও Vivo X300 FE-এর প্রথম টিজার ভারতে প্রকাশ হয়েছে। সংস্থা এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি৷ তবে সূত্র দাবি করছে, X300 সিরিজের দুই মডেল মে 7 লঞ্চ হবে। X300 Ultra চলতি বছরের সবচেয়ে উন্নত ক্যামেরা ফোন বললে অত্যুক্তি করা হবে না। তে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
  • Vivo X300 Ultra ও X300 FE ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, ডুয়াল 200MP ক্যামেরায় কাঁপাবে বাজার
    Vivo X300 Ultra ভারতে মে 7 লঞ্চ হবে। আবার Vivo X300 FE একই তারিখে দেশের বাজারে প্রবেশ করবে। ভিভোর নতুন ফোনগুলোর বিক্রি লঞ্চের এক সপ্তাহের মাথায় শুরু হবে। X300 Ultra ইতিমধ্যেই দুনিয়ার প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সৌজন্যে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। ফলে ক্রেতাদের প্রত্যাশার পারদ চড়ছে। অন্য দিকে, X300 FE হল প্রিমিয়াম কম্প্যাক্ট স্মার্টফোন ও এতে একঝাঁক নজরকাড়া ফিচার্স আছে।
  • Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
    ভারতে লঞ্চের আগেই Vivo X300 FE-এর এক্সক্লুসিভ সবুজ রঙের ছবি ফাঁস হয়েছে। ডিজাইনের ক্ষেত্রে বড় আপগ্রেড এনেছে ভিভো। X200 FE মডেলের ভার্টিক্যাল ক্যামেরা সেটআপের পরিবর্তে ব্যাক ক্যামেরা আনুভূমিক পজিশনে বসানো হয়েছে, যা iPhone Air-এর কথা মনে করাবে। ক্যামেরা বারে তিনটি সেন্সর, এলইডি ফ্ল্যাশ, ও Zeiss ব্র্যান্ডিং রয়েছে। ফোনটি মে মাসের প্রথম সপ্তাহে ভারতে আসবে।
  • Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
    Vivo X300 Ultra এপ্রিলের শেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। এখন ফোনটির গ্লোবাল প্রাইস ফাঁস হয়েছে। 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম 1,900 ইউরো হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,03,300 টাকার সমান। এটি শুধুমাত্র সাধারণ ফ্ল্যাগশিপ মডেল নয়, বরং আল্ট্রা প্রিমিয়াম ক্যাটেগরির ডিভাইস হিসেবে আসতে পারে। Vivo X300 Ultra-কে সরাসরি আইফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরতে চাইছে কোম্পানি।
  • Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
    Vivo X300s অপেক্ষাকৃত কম দামে ফ্ল্যাগশিপ প্রসেসর এবং প্রিমিয়াম ফিচার্সের সাথে লঞ্চ হয়েছে। এতে X300 এবং X300 Pro-এর মতো MediaTek Dimensity 9500 প্রসেসর আছে। Zeiss সার্টিফায়েড হাই-রেজোলিউশন ক্যামেরা সিস্টেম মোবাইল ফটোগ্রাফিতে নয়া মাত্রা যোগ করেছে। Vivo X300s মডেলের বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 90W আল্ট্রা ফাস্ট ফ্ল্যাশ চার্জিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 16 জিবি র‍্যাম, 4K 120fps HDR রেকর্ডিং সাপোর্ট, একাধিক নতুন সফটওয়্যার টুলস, ইত্যাদি।
  • Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
    Vivo X300 Ultra ফোনে তোলা ছবি DSLR ক্যামেরার চেয়ে কোনও অংশে কম হবে না। ফোনটির পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। 200 মেগাপিক্সেল Sony LYTIA 901 সেন্সর, 105x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল Samsung HPO ZEISS পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
  • Vivo X300 Ultra বিশ্বের প্রথম দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে মার্চ 30 লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Vivo X300s
    Vivo X300 Ultra বিশ্বের প্রথম ফোন হতে চলেছে, যা দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা অফার করবে। এটি গত বছরের Vivo X300 এবং X300 Pro-এর মতো Zeiss টেলিকনভার্টারের (অতিরিক্ত লেন্স) সাথে যুক্ত করা যাবে। Vivo X300s তিনটি ব্যাক ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে, যার মধ্যে মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেলের হবে। দুই ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে৷
  • Vivo X300 FE অবশেষে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং রয়েছে
    Vivo X300 FE লেটেস্ট Android 16, Snapdragon 8 Gen 5 প্রসেসর, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 90W ফ্ল্যাশ চার্জ, 6,500mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 12 জিবি পর্যন্ত র‍্যাম, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, স্টেরিও স্পিকার, ও IP68 + IP69 স্তরের ধুলো এবং জলরোধী ক্ষমতার সাথে এসেছে। এক ক্লিকে নতুন ফোনের দাম এবং খুঁটিনাটি জেনে নিন।
বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »