Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 31 মার্চ 2026 09:38 IST
হাইলাইট
  • Vivo X300s-এর প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেলের
  • এটি ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9500 চিপসেটে রান করে
  • ফোনে Android 16 ভিত্তিক Origin OS 6 প্রি-ইনস্টলড আছে

Vivo X300s Comes with 200MP Primary Camera

Photo Credit: Vivo

ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার Vivo X300 Ultra লঞ্চের পাশাপাশি Vivo X300s বাজারে এনেছে ভিভো। এটি অপেক্ষাকৃত কম দামে ফ্ল্যাগশিপ প্রসেসর এবং প্রিমিয়াম ফিচার্সের সাথে এসেছে। এতে X300 ও X300 Pro-এর মতো MediaTek Dimensity 9500 চিপসেট দিয়েছে ব্র্যান্ড। Zeiss সার্টিফায়েড হাই-রেজোলিউশন ক্যামেরা সিস্টেম মোবাইল ফটোগ্রাফিতে নয়া মাত্রা যোগ করেছে। Vivo X300s মডেলের বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 90W আল্ট্রা ফাস্ট ফ্ল্যাশ চার্জিং, 16 জিবি র‍্যাম, 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K 120fps HDR রেকর্ডিং সাপোর্ট, একাধিক নতুন সফটওয়্যার টুলস, ইত্যাদি।

Vivo X300s স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো এক্স300s মডেলের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরার দায়িত্বে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.68 অ্যাপারচার সহ একটি 200 মেগাপিক্সেল সেন্সর। এর সাথে একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল Sony LYTIA 602 পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। বহু দূরের ছবি লেন্সবন্দি করতে 200 মিমি G2 টেলিকনভার্টার লেন্স নিয়ে এসেছে ভিভো। এটি 200 মিমি ফোকাল লেংথ অফার করবে।

হ্যান্ডসেটের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। Vivo X300s-এর সামনে 6.82 ইঞ্চি 8T LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল), ও HDR10+ সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ মোবাইল ফোন 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra Pro কোয়াড চ্যানেল র‍্যাম ও সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 7,100mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে Android 16 ভিত্তিক Origin OS 6 প্রি-ইনস্টলড আছে।

Vivo X300s দাম

Vivo X300s এই মুহূর্তে চীনে লঞ্চ হয়েছে। ফোনটি ভারতেও শীঘ্রই আসবে বলে আশা করা হচ্ছে। চীনে বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,999 ইউয়ান (প্রায় 68,360 টাকা)। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম + 512 স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 5,499 ইউয়ান (প্রায় 75,200 টাকা) ও 5,999 ইউয়ান (প্রায় 82,000 টাকা)।

ডিভাইসের 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম 6,999 ইউয়ান (প্রায় 95,705 টাকা)। টেলিকনভার্টার লেন্স কিনতে খরচ হবে 999 ইউয়ান (প্রায় 13,700 টাকা)। এপ্রিল 3 থেকে চীনে বিক্রি শুরু হবে৷ এটি মে মাসে এ দেশে আসতে পারে।

 
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 9500
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 7100mAh
OS Android 16
Resolution 1260x2800 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  2. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  3. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
  4. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  5. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  6. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  7. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  8. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  9. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  10. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.