Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে

Vivo X500 সিরিজ এবং Watch GT 2 ফ্লিপকার্ট, অ্যামাজন, ও ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কেনা যাবে।

Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে

Photo Credit: Vivo

Vivo X500 Series will officially launch in India on November 26

হাইলাইট
  • Vivo X500, X500 Pro, ও X500 Pro Max ভারতে লঞ্চ হচ্ছে নভেম্বর 26
  • Vivo X500 Pro Max মডেলে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে
  • Vivo Watch GT 2 ও দুটি টেলিকনভার্টার একই দিনে লঞ্চ হবে
বিজ্ঞাপন

Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে আসছে। ভিভো আজ এ দেশে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। চীনের মার্কেটের মতো এই লাইনআপের অধীনে Vivo X500, Vivo X500 Pro, এবং Vivo X500 Pro Max ভারতে উপলব্ধ হবে। ওই দিন ফোনগুলির পাশাপাশি Vivo Watch GT 2, Vivo Zeiss টেলিফটো এক্সটেন্ডার Gen 2 Ultra (400 মিমি) ও টেলিফটো এক্সটেন্ডার Gen 2 (200 মিমি) ভারতে আসবে। ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে Vivo X500 সিরিজের জন্য একটি আলাদা মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেখান থেকে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে।

Vivo X500 সিরিজ ভারতে লঞ্চ হবে নভেম্বর 26

Vivo X500 Pro এবং X500 Pro Max-এর পিছনে তিনটি ক্যামেরা থাকবে। ভিভো জানিয়েছে, দুই ফোনের 50 মেগাপিক্সেল Zeiss ট্রুডাইনামিক মেইন ক্যামেরায় 1/1.28 ইঞ্চি সেন্সর, 24 মিমি সমতুল্য ফোকাল লেংথ গিম্বলের মতো অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, CIPA 7.0 প্রোফেশনাল স্ট্যাবিলাইজেশন, ও ভিভো ক্যামেরা বায়োনিক স্পেকট্রাম 2.0 থাকবে।

উভয় ফোনে 50 মেগাপিক্সেল Zeiss আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এতে f/2.0 অ্যাপারচার, 1/2.75 ইঞ্চি সেন্সর, 15 মিমি সমতুল্য ফোকাল লেংথ, এবং অটোফোকাস সাপোর্ট থাকবে। দুই স্মার্টফোনের মধ্যে প্রধান পার্থক্য টেলিফটো ক্যামেরায়।

ভিভো এক্স500 প্রো একটি 64 মেগাপিক্সেলের Zeiss APO টেলিফটো ক্যামেরা দিয়ে সজ্জিত। এটি 85 মিমি সমতুল্য ফোকাল লেংথ, 1/2.0 ইঞ্চি সেন্সর, অটোফোকাস, Zeiss T কোটিং, নূন্যতম 18 মিমি ম্যাক্রো ফোকাস ডিসট্যান্স, ও CIPA 7.0 প্রোফেশনাল স্ট্যাবিলাইজেশন নিয়ে এসেছে।

অন্য দিকে, ভিভো এক্স500 প্রো ম্যাক্স আরও উন্নত 200 মেগাপিক্সেলের Zeiss APO টেলিফটো ক্যামেরার সাথে এসেছে। এটি 85 মিমি সমতুল্য ফোকাল লেংথ, 1/1.4 ইঞ্চি সেন্সর, CIPA 7.0 প্রোফেশনাল স্ট্যাবিলাইজেশন, 1G + 5P লেন্স, অটোফোকাস ট্র্যাকিং স্ন্যাপশট, নূন্যতম 15 মিমি ম্যাক্রো ফোকাস ডিসট্যান্স, ও f/2.67 অ্যাপারচার দিয়ে সজ্জিত।

এছাড়াও, Vivo X500 Pro Max মডেলে মাল্টি-জোন লেজার ফোকাস সেন্সর রয়েছে। ফোনটি ফটোগ্রাফার কিট ও ইমেজিং গ্রিপ কিটের সঙ্গে কেনা যাবে। Vivo X500 ও X500 Pro Max রান করবে MediaTek-এর পাওয়ারফুল Dimensity 9600 Pro প্রসেসরে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড X500 চলবে Dimensity 9600M চিপসেটে। আসন্ন ফোনগুলিতে Android 17 ভিত্তিক নতুন OriginOS 7 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে।

Vivo X500 সিরিজ ও Watch GT 2 ফ্লিপকার্ট, অ্যামাজন, ও ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি হবে। ফোনগুলি অফলাইনেও উপলব্ধ হবে। রিপোর্ট বলছে, Vivo X500 ভারতে 1,19,999 টাকায় লঞ্চ হতে পারে। Vivo X500 Pro আসতে পারে 1,49,999 টাকায়। Vivo X500 Pro Max-এর মূল্য 1,59,999 টাকা থেকে স্টার্ট হওয়ার সম্ভাবনা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  2. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  3. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  4. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  5. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  6. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  7. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  8. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  9. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  10. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »