এসে গেল Vivo Y11 (2019), ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 অক্টোবর 2019 18:50 IST
হাইলাইট
  • Vivo Y11 (2019) ফোনে রয়েছে Snapdragon 439 চিপসেট
  • Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির FuntouchOS 9.1 স্কিন চলবে
  • থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Vivo Y11 (2019) ফোনে HD+ ডিসপ্লে থাকছে

অবশেষে লঞ্চ হল Vivo Y11 (2019)। শুক্রবার ভিয়েতনামে এই ফোন লঞ্চ করেছে Vivo। Vivo Y11 (2019) ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ, ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। এই ফোনের ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। থাকছে বিশেষ এইচডিআর এবং প্যানোরামা মোড। আপাতত 3GB RAM ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছে।

ফোল্ডেবেল স্মার্টফোন দুনিয়ায় নতুন চমক! নভেম্বরে আসছে Motorola Razr 2019

Advertisement

Vivo Y11 (2019) এর দাম

ভিয়েতনামে লঞ্চ হয়েছে Vivo Y11 (2019)। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম প্রায় 9,200 টাকা। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কোরাল রেড আর জেড গ্রিন কালারে পাওয়া যাবে Y11 (2019)। ভারতে কবে এই স্মার্টফোন লঞ্চ হবে জানায়নি Vivo।

WhatsApp কে টেক্কা দিতে জনপ্রিয় এই ফিচার নিয়ে এল Truecaller

Vivo Y11 (2019) স্পেসিফিকেশন

Vivo Y11 (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির FuntouchOS 9.1 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.35 ইঞ্চি  HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo Y11 (2019) এর ভিতরে থাকছে Snapdragon 439 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।

Advertisement

Vivo Y11 (2019) ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই বাজেট স্মার্টফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।

কানেক্টিভিটির জন্য Vivo Y11 (2019) ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.0, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। Vivo Y11 (2019) এর ওজন 190.5 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.