Vivo Y300 প্লাসের সাফল্যের পর এবার ভারতে আসতে পারে Vivo Y300

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 13 নভেম্বর 2024 11:44 IST
হাইলাইট
  • বর্তমানে ভারতে Vivo Y300 Plus হ্যান্ডসেটটি 23,999টাকায় উপলব্ধ আছে
  • রিপোর্ট অনুযায়ী,আসন্ন স্মার্টফোনটিতে একটি টাইটানিয়ামের মতো ডিজাইন থাক
  • Vivo Y300 80W-এর দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করতে পারে

Photo Credit: Vivo

Vivo Y300 plus হ্যান্ডসেটটি Snapdragon 695 SoC-র সাথে সজ্জিত হয়ে ভারতে বিগত মাসে লঞ্চ করা হয়েছিল।বর্তমানে একটি রিপোর্ট জানিয়েছে যে,ভিভো কোম্পানি দেশে Y300 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ভিভো Y-সিরিজের আসন্ন ফোনটির রঙ এবং স্পেসিফিকেশনের সাথে ভারতে এটির লঞ্চের সময়সীমাও ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে।এটি তিনটি রঙে আসতে পারে। Y300 হ্যান্ডসেটটিতে একটি Sony-র IMX882 পোর্ট্রেট ক্যামেরা থাকতে পারে। যাইহোক ফোনটির অন্যান্য বিবরণগুলি এখনও পর্যন্ত জানা যায়নি, তবে আমরা আশা করতে পারি যে,Vivo Y300 হ্যান্ডসেটটি Y300 প্লাসের আপগ্রেডের সাথে আসবে।

Vivo Y300 হ্যান্ডসেটটি নভেম্বর মাসের শেষের দিকে আসতে পারে:

My SmartPrice, ইন্ডাস্ট্রির ভিতরের খবর উদ্ধৃত করে, ভারতে Vivo Y300 হ্যান্ডসেটটির লঞ্চের সময়, রঙ এবং স্পেসিফিকেশনগুলি বলেছে। রিপোর্ট অনুযায়ী, এটি ভারতে নভেম্বর মাসের শেষে লঞ্চ করা হবে। আসন্ন স্মার্টফোনটিতে টাইটেনিয়ামের মতো ডিজাইন থাকতে পারে। ফোনটি এমারেল্ড গ্রিন,ফ্যান্টম পার্পল এবং টাইটেনিয়াম সিলভার রঙ নিয়ে আসতে পারে। বলা হয়েছে যে,হ্যান্ডসেটটিতে একটি Sony-র IMX882 পোর্ট্রেট ক্যামেরা,একটি AI সমৃদ্ধ Aura লাইট এবং 80W-এর দ্রুত চার্জিং ব্যবস্থার সমর্থন থাকতে পারে।

Vivo Y300 plus-এর দাম এবং স্পেসিফিকেশন:

বর্তমানে ভারতে Vivo Y300 Plus হ্যান্ডসেটটি উপলব্ধ আছে। এটির 8জিবি RAM এবং 128জিবির স্টোরেজের একমাত্র মডেলটির দাম 23,999টাকা। এটি সিল্ক গ্রীন এবং সিল্ক ব্ল্যাক রঙগুলি প্রদান করে।

হ্যান্ডসেটটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.78ইঞ্চির Full HD(1,080× 2,400পিক্সেল) ডিসপ্লে আছে।এটি একটি 6nm Snapdragon 695 SoC দ্বারা চালিত। এটিতে 8জিবি LPDDR4X RAM এবং 128জিবি UFS 2.2 স্টোরেজ অন্তর্ভুক্ত করা আছে। RAMটি 8জিবি পর্যন্ত অতিরিক্ত বাড়ানো যেতে পারে,অন্যদিকে স্টোরেজটি মাইক্রোএসএসডি কার্ডের মাধ্যমে 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে,যার মধ্যে একটি 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 2মেগাপিক্সেলের সেকেন্ডারি শুটার আছে।এটির সামনের অংশে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য একটি IP54 রেটিং যুক্ত করা আছে এবং এটির ডিসপ্লেটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটটি 44W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5000mAh ব্যাটারী দ্বারা চালিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 8,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  2. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  3. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  4. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  5. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  6. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
  7. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  8. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  9. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  10. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.