দুর্দান্ত ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ এসে গেল Vivo Y50, শুরু হয়েছে প্রি-বুকিং

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 এপ্রিল 2020 14:56 IST
হাইলাইট
  • Vivo Y50 তে 5,000 mAh ব্যাটারি থাকছে
  • সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং
  • 11 এপ্রিল পর্যন্ত প্রি-বুকিং চলবে

Vivo Y50-তে 5,000 mAh ব্যাটারি থাকছে

Photo Credit: Facebook / Vivocambodia

আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Vivo। সম্প্রতি বাজারে এসেছে Vivo Y50। কম্বোডিয়ায় 8GB RAM + 128GB  স্টোরেজে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 11 এপ্রিল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোনের প্রি-অর্ডার চলবে। কম্বোডিয়ার বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি Vivo।

Vivo Y50-র দাম

11 এপ্রিল পর্যন্ত 249 মার্কিন ডলার (প্রায় 18,950 টাকা) খরচ করে Vivo Y50 প্রি-অর্ডার করা যাবে। কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।

Vivo Y50 স্পেসিফিকেশন

Vivo Y50-তে থাকছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ফোনের পিছনে চারটি ক্যামেরার সঙ্গেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যদিও কোম্পানির ফেসবুক পেজ থেকে নতুন ফোনের প্রসেসর সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। অন্য এক রিপোর্টে জানা গিয়েছে Snapdragon 665 চিপসেট সহ বাজারে এসেছে Vivo Y50।

এটাই Oppo A12e! লঞ্চের আগেই দেখে নিন সব ফিচার

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Vivo Y50-এর পিছনের ক্যামেরা 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এছাড়াও থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

Vivo Y50-তে থাকছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং। এই ফোনের পিছনে চারটি ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের সামনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.