পাঞ্চ হোল ডিসপ্লে আর ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে আসছে Vivo Z1 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 জুন 2019 17:23 IST
হাইলাইট
  • সম্প্রতি Vivo Z1 Pro হাতে নিয়ে ইন্টারনেটে একটি ছবি সামনে এসেছে
  • থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি
  • সাথে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Vivo Z1 Pro

Photo Credit: Twitter / Mukul Sharma

শিঘ্রই বাজারে আসছে Vivo Z1 Pro। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে Z1 Pro ফোনের ডিসপ্লে ও ক্যামেরা সম্পর্কে নতুন তথ্য সামনে এল। নতুন Vivo Z1 Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ফোনের সামনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে।

সম্প্রতি Vivo Z1 Pro হাতে নিয়ে ইন্টারনেটে একটি ছবি সামনে এসেছে। সেই ছবিতে ফোনের ক্যামেরা ও ডিসপ্লে সম্পর্কে এই তথ্য সামনে এসেছে। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Flipkart এ Vivo Z1 Pro এর জন্য আলাদা পেজ তৈরী হয়েছে।

ইতিমধ্যেই Vivo জানিয়েছে Z1 Pro ফোনে থাকছে Snapdragon 712  চিপসেট। অনেকে মনে করছেন Vivo Z5x এর নাম বদলে ভারতে আসছে Vivo Z1 Pro।

Vivo Z1 Pro ফোনের পাঞ্চ হোল ডিসপ্লের নীচে থাকছে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও ফোন্র ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি আর 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কবে ভারতে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.