আজ পাওয়া যাচ্ছে Vivo Z1 Pro, কখন শুরু সেল?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 জুলাই 2019 10:11 IST
হাইলাইট
  • মঙ্গলবার দুপুর 12 টায় পাওয়া যাবে Vivo Z1 Pro
  • এই ফোনে রয়েছে Snapdragon 712 চিপসেট
  • Vivo Z1 Pro এর দাম 14,990 টাকা

Vivo Z1 Pro ফোনে থাকছে 32MP সেলফি ক্যামেরা

জুলাই মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Z1 Pro। ইতিমধ্যেই প্রথম ফ্ল্যাশ সেলে মুহুর্তে শেষ হয়েছে এই ফোনের স্টক। মঙ্গলবার দুপুর 12 টায় Flipkart আর Vivo e-store থেকে পাওয়া যাবে Z1 Pro। এই ফোনে রয়েছে Snapdragon 712 চিপসেট, ডিসপ্লের নীচে 32MP  সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। গেম খেলার জন্য এই ফোনে থাকছে Game Mode 5.0। Z1 Pro তে থাকছে 6GB পর্যন্ত RAM আর 5,000 mAh ব্যাটারি।

4GB RAM + 64GB স্টোরেজে Vivo Z1 Pro এর দাম 14,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 16,990 টাকা খরচ হবে। এছাড়াও 6GB RAM + 128GB স্টোরেজে Vivo Z1 Pro কেনার খরচ 17,990 টাকা।  মিরর ব্ল্যাক, সনিক ব্ল্যাক আর সনিক ব্লু রঙে পাওয়া যাবে এই ফোন। দুপুর 12 টায় Flipkart আর Vivo e-store থেকে পাওয়া যাবে Z1 Pro।

Advertisement

Vivo Z1 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Z1 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch OS 9  স্কিন। এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট, Adreno 616 GPU, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Z1 Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Z1 Pro ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB 2.0 সাথে OTG, আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo Z1 Pro এর ওজন 201 গ্রাম।  

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good overall performance
  • Very good battery life
  • Decent cameras
  • Good value for money
  • Bad
  • Bulky and heavy
 
KEY SPECS
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 32-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.