দীপাবলির আগে স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় নিয়ে এল Vivo। শুক্রবার শুরু হয়েছে Vivo Grand Diwali Fest Sale। পাঁচ দিনের এই সেলে সস্তা হয়েছে Vivo Z1 Pro, Vivo U10 আর Vivo Z1x এর মতো জনপ্রিয় একাধিক স্মার্টফোন।
Vivo Grand Diwali Fest Sale: 15 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে
দীপাবলির আগে স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় নিয়ে এল Vivo। শুক্রবার শুরু হয়েছে Vivo Grand Diwali Fest Sale। পাঁচ দিনের এই সেলে সস্তা হয়েছে Vivo Z1 Pro, Vivo U10 আর Vivo Z1x এর মতো জনপ্রিয় একাধিক স্মার্টফোন। ইতিমধ্যেই কোম্পানির ই-স্টোর থেকে এই সেল শুরু হয়ে গিয়েছে। Vivo জানিয়েছে এই সেলে বিভিন্ন স্মার্টফোনে 50 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে 10 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। নির্বাচিত মডেলে নিয়মিত ‘দীপাবলি জ্যাকপট' এর আয়োজন করবে চিনের কোম্পানিটি। Vivo জানিয়েছে এই সেলে বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনে 11,000 টাকা পর্যন্ত অফার পাওয়া যাবে।
আউটগোয়িংয়ের ভোগান্তি পোহাতে হবে না সব জিও গ্রাহককে: আপনি কোন দলে?
দীপাবলি সেলে Vivo Z1 Pro কিনতে 12,990 টাকা খরচ হবে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজ আর 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে যথাক্রমে 14,990 টাকা আর 16,990 টাকা খরচ হবে।
লঞ্চের সময় 4GB RAM + 64GB স্টোরেজে Vivo Z1 Pro এর দাম ছিল 14,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 16,990 টাকা খরচ হতো। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজে Vivo Z1 Pro কেনার খরচ ছিল 17,990 টাকা।
Flipkart Big Diwali Sale: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন
Vivo Z1 Pro ছাড়াও এই সেলে সস্তা হয়েছে Vivo U10 আর Vivo Z1x। এই স্মার্টফোনগুলির সাথে একটি সেলফি স্টিক বিনামূল্যে দিচ্ছে কোম্পানি। এর সাথেই 300 টাকা কুপন পাওয়া যাবে। DailyObjects.com থেকে স্মার্টফোন কেস কেনার সময় এই কুপন রিডিম করা যাবে।
আপাতত শুধুমাত্র কোম্পানির ই-স্টোর থেকেই এই অফারের সুবিধা পাওয়া যাবে। সপ্তাহান্তে Amazon আর Flipkart থেকে আলাদা সেল শুরু হবে।
Amazon Great Indian Festival 2019 Sale: কোন ফোনে কত ছাড় পাওয়া যাবে?
15 অক্টোবর পর্যন্ত চলবে Vivo Grand Diwali Fest সেল। এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে এই সেলে কেনাকাটা করলে ক্যাশব্যাক পাওয়া যাবে। সাথে থাকছে ইএমআই এর সুবিধা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy S27 Ultra Could Get New Image Processing for More Natural Photos: Leak