Realme 5 Pro কে টেক্কা দিতে আসছে Vivo Z1x, দেখে নিন স্পেসিফিকেশন

6 সেপ্টেম্বর লঞ্চের আগে Vivo Z1x ফোনের স্পেসিফিকেশন ফাঁস হল। 6 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোনে। Z1x ফোনে থাকবে একটি Snapdragon 712 চিপসেট।

Realme 5 Pro কে টেক্কা দিতে আসছে Vivo Z1x, দেখে নিন স্পেসিফিকেশন

Vivo Z1x ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে

হাইলাইট
  • Vivo Z1x ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে
  • দুটি রঙে পাওয়া যাবে এই ফোন
  • থাকছে একটি Super AMOLED ডিসপ্লে
বিজ্ঞাপন

6 সেপ্টেম্বর লঞ্চের আগে Vivo Z1x ফোনের স্পেসিফিকেশন ফাঁস হল। 6 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোনে। Z1x ফোনে থাকবে একটি Snapdragon 712 চিপসেট। সম্প্রতি লঞ্চ হওয়া Realme 5 Pro ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে। এর সাথেই Vivo Z1x ফোনে থাকছে 4,500 mAh ব্যাটারি, VOOC ফ্ল্যাশ চার্জ সাপোর্ট। 6 সেপ্টেম্বর দুপুর 12 টায় ভারতে এই স্মার্টফোন লঞ্চ করবে Vivo।

GSMArena ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে Vivo Z1x ফোনে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে থাকবে। এই ফোনে থাকছে একটি Snapdragon 712 চিপসেট। সাথে থাকবে 6GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Z1x ফোনের পিছনে থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX582 সেন্সর। সাথে থাকবে একটি ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo Z1x ফোনে থাকবে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Vivo Z1x ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 22.5W ফাস্ট চার্জ সাপোর্ট। অন্তত দুটি রঙে পাওয়া যাবে এই মিডরেঞ্জ স্মার্টফোন। ইতিমধ্যেই Vivo Z1x ফোনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা।

ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Vivo Z1x। ইতিমধ্যেই এই ফোনের টিজার পেজ লঞ্চ হয়েছে সেখানে। সেই পেজে Vivo Z1x ফোন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছে Flipkart। ভারতে 6 সেপ্টেম্বর এই ফোন লঞ্চ করবে Vivo।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »