লঞ্চ হল Vivo Z3i: দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 অক্টোবর 2018 12:33 IST
হাইলাইট
  • Vivo Z3i ফোনের দাম 2398 ইউয়ান (প্রায় 25,600 টাকা)
  • এই মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V11
  • সেই ফোনের নাম বদলে চিনে Vivo Z3i নামে এই ফোন লঞ্চ হয়েছে

ছবি তোলার জন্য Vivo Z3i এ থাকবে একটি 16MP ও 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা

 

চিনে নতুন  Vivo Z3i লঞ্চ করেছে Vivo। এই মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V11। সেই ফোনের নাম বদলে চিনে Vivo Z3i নামে এই ফোন লঞ্চ হয়েছে। একই ফোন Vivo V11i নামে থাইল্যান্ডে লঞ্চ করেছিল কোম্পানি।  Vivo V11 ও   Vivo Z3iফোনে রয়েছে একই ডিসপ্লে, প্রসেসার, RAM, ব্যাটারি। তবে এই দুটি ফোনে আলাদা ক্যামেরা ও স্টোরেজ ব্যবহার হয়েছে।

Advertisement

Vivo Z3i এর দাম

চিনে  Vivo Z3i ফোনের দাম  2398 ইউয়ান (প্রায় 25,600 টাকা)। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। প্রসঙ্গত ভারতে 22,990 টাকায় লঞ্চ হয়েছিল  Vivo V11। পরে দাম কবে এখন 20,990 টাকায় এই ফোন পাওয়া যায়।

Vivo Z3i স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Z3i এ চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Vivo Z3i এ থাকবে একটি 6.3 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের ফলেই ফোনের স্ক্রিন টু বডি রেশিও বেড়ে হয়েছে 91 শতাংশ। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P60 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Z3i এ থাকবে একটি 16MP ও 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 24MP ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। সামনের ক্যামেরা দিয়ে ফোনের ফেস আনলক কাজ করবে।

Advertisement

 Vivo Z3i এর ভিতরে থাকবে একটি 3,315 mAh ব্যাটারি। তবে এই ফোনে USB Type C এর পরিবর্তে microUSB পোর্ট ব্যবহার করেছে Vivo। কানেক্টিভিটির জন্য V11 এ থাকবে Wi-Fi 802.11 আর Bluetooth 5.0।

 

 
KEY SPECS
Display 6.30-inch
Processor MediaTek Helio P60
Front Camera 24-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3315mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.