অক্টা-কোর প্রসেসার, 128GB স্টোরেজ নিয়ে এল Vivo Z3i Standard, দাম ও স্পেসিফিকেশান

নতুন Vivo Z3i Standard ফোনে থাকছে LCD ডিসপ্লে। দুটি নতুন রঙে পাওয়া যাবে এই ফোন। Vivo Z3i Standard ফোনের ভিতরে রয়েছে অক্টাকোর MediaTek Helio P60 চিপসেট আর 128GB ডিসপ্লে।

অক্টা-কোর প্রসেসার, 128GB স্টোরেজ নিয়ে এল Vivo Z3i Standard,  দাম ও স্পেসিফিকেশান

Vivo Z3i Standard ফোনে থাকছে LCD ডিসপ্লে

হাইলাইট
  • Vivo Z3i Standard ফোনের দাম 1998 ইউয়ান (প্রায় 20,900 টাকা)
  • Vivo Z3i Standard ফোনে থাকছে LCD ডিসপ্লে
  • ফোনের ভিতরে রয়েছে অক্টাকোর MediaTek Helio P60 চিপসেট
বিজ্ঞাপন

চিনে নতুন  Vivo Z3i Standard লঞ্চ করেছে Vivo। অক্টোবর মাসে চিনে এসেছিল Vivo Z3i। সেই ফোনে AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছিল। নতুন Vivo Z3i Standard ফোনে থাকছে  LCD ডিসপ্লে। দুটি নতুন রঙে পাওয়া যাবে এই ফোন। Vivo Z3i Standard ফোনের ভিতরে রয়েছে অক্টাকোর MediaTek Helio P60 চিপসেট আর 128GB স্টোরেজ।

 

আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে Vivo Y93 ফোনে আগের থেকে কম দামে পাওয়া যাচ্ছে বেশি স্টোরেজ

 

Vivo Z3i Standard এর দাম

চিনে Vivo Z3i Standard ফোনের দাম 1998 ইউয়ান (প্রায় 20,900 টাকা)। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

 

আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও

 

Vivo Z3i Standard স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Z3i Standard এ চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Vivo Z3i Standard এ থাকবে একটি 6.3 ইঞ্চি Super LCD ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের ফলেই ফোনের স্ক্রিন টু বডি রেশিও বেড়ে হয়েছে 90.3 শতাংশ। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P60 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

 

আরও পড়ুন: 48MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 7

 

ছবি তোলার জন্য Vivo Z3i Standard এ থাকবে একটি 16MP ও 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 24MP ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। সামনের ক্যামেরা দিয়ে ফোনের ফেস আনলক কাজ করবে।

 

আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio

 

 Vivo Z3i Standard এর ভিতরে থাকবে একটি 3,315 mAh ব্যাটারি। তবে এই ফোনে USB Type C এর পরিবর্তে microUSB পোর্ট ব্যবহার করেছে Vivo। কানেক্টিভিটির জন্য Vivo Z3i Standard ফোনে থাকবে Wi-Fi 802.11 আর Bluetooth 5.0।

 

  • KEY SPECS
  • NEWS
Display 6.30-inch
Processor MediaTek Helio P60 (MT6771)
Front Camera 24-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3315mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »