বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা নিয়ে আসছে Vivo Z5x

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 মে 2019 10:36 IST
হাইলাইট
  • 24 মে চিনে লঞ্চ হবে Vivo Z5x
  • এই ফোনে রয়েছে Snapdragon 710 চিপসেট
  • Vivo Z5x ফোনে 5,000 mAh ব্যাটারি থাকছে

24 মে লঞ্চ হবে Vivo Z5x

Photo Credit: JD.com

24 মে চিনে লঞ্চ হবে Vivo Z5x। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে Vivo Z5x ফোনের একাধিক ফিচার সামনে এসেছে। এছাড়াও ইন্টারনেটে এই ফোনের ছবি ফাঁস হয়েছে। Vivo Z5x ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। এই প্রথম কোন Vivo স্মার্টফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা গেল। এর সাথেই Vivo Z5x ফোনে থাকছে  5,000 mAh ব্যাটারি।

চিনের এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Vivo প্রোডাক্ট ম্যানেজার জানিয়েছেন Vivo Z5x ফোনে 5,000 mAh ব্যাটারি থাকছে। এছাড়াও জানানো হয়েছে বিশাল ব্যাটারি থাকা সত্বেও মাত্র 9 মিমি চওড়া এই স্মার্টফোন। এছাড়াও Vivo Z5x ফোনে থাকছে 6.53 ইঞ্চি ডিসপ্লে। Vivo প্রোডাক্ট ম্যানেজার জানিয়েছে এক চার্জে টানা 14 ঘন্টা গেম খেলেছেন এই স্মার্টফোনে।

Advertisement

24 মে চিনে লঞ্চ হবে Vivo Z5x। এই ফোনে রয়েছে Snapdragon 710 চিপসেট। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। Vivo Z5x ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Funtouch OS 9 স্কিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo Z5X
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  2. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  3. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  4. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  5. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  6. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  7. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  8. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  9. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
  10. Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.