লঞ্চ হল Xiaomi –র নতুন গেমিং ফোন Black Shark Helo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 অক্টোবর 2018 11:28 IST
হাইলাইট
  • মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে নতুন গেমিং ফোন
  • নতুন এই গেমিং ফোনের নাম Black Shark Helo
  • Xiaomi –র সাব ব্র্যান্ড Black Shark

গেম খেলার সময় Black Shark Helo ফোনের প্রসেসারকে ঠান্ডা রাখতে এই ফোনে দুটি পাইপের মাধ্যমে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে

আরও একটি নতুন গেমিং স্মার্টফোন লঞ্চ করল Xiaomi –র সাব ব্র্যান্ড Black Shark। নতুন এই গেমিং ফোনের নাম Black Shark Helo। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে এই গেমিং ফোন। প্রসঙ্গত এই বছর এপ্রিল মাসে বাজারে এসেছিল প্রথম Black Shark গেমিং ফোন। এই মাসের শুরুতেই লঞ্চ হয়েছে আরো একটি গেমিং ফোন Razer Phone 2। তার ঠিক পরেই লঞ্চ হল Black Shark Helo। আগের থেকে বড় ডিসপ্লে ও তিনটি আলাদা RAM ভেরিয়েন্টে পাওয়া যাব এই স্মার্টফোন। আপাতত শুধুমাত্র চিনে বিক্রি হবে এই ফোন। চিনের বাইরে Black Shark Helo লঞ্চ প্রসঙ্গে কোন মন্তব্য করেনি Xiaomi।

গেম খেলার সময় Black Shark Helo ফোনের প্রসেসারকে ঠান্ডা রাখতে এই ফোনে দুটি পাইপের মাধ্যমে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে। এছাড়াও ভালো কানেক্টিভিটর জন্য এই ফোনে থাকছে অতিরিক্ত অ্যান্টেনা। Black Shark Helo ফোনের প্রধান আকর্ষন 10GB RAM, 6.01 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 845 চিপসেট। Black Shark Helo ফোনের সাথেই একটি গেম কন্ট্রোলার লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। নতুন এই কন্তড়োলারের নাম Black Shark Biplane Handle। 6GB RAM ও 8GB RAM ভেরিয়েন্টের Black Shark Helo ফোনের সাথে শুধুমাত্র বাঁ দিকের কন্ট্রোলার দেওয়া হলেও 10GB RAM ভেরিয়েন্ট কিনলে দুই দিকের কন্ট্রোলার ফোনের সাথে পাবেন গ্রাহকরা।

Advertisement

Black Shark Helo এর দাম

6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টের Black Shark Helo কিনতে খরচ হবে 3199 ইউয়ান (প্রায় 34,100 টাকা)। 8GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,499 ইউয়ান (প্রায় 37,000 টাকা)। আর হাই এন্ড 10GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্টের Black Shark Helo কিনতে খরচ হবে 4199 ইউয়ান (প্রায় 44,500 টাকা)।

Black Shark Helo স্পেসিফিকেশান

ডুয়াল সিম Black Shark Helo তে রয়েছে একটি 6.01 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোন্র ফিতরে থাকবে একটি Snapdragon 845 চিপসেট, 10GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Black Shark Helo তে রয়েছে 12MP+20MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi 802.11a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS, AGPS, Glonass, aptX আর aptX HD সাপোর্ট। ফোনের ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। Black Shark Helo ফোনের ওজন 190 গ্রাম।

 
KEY SPECS
Display 6.01-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android
Resolution 1080x2160 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.