চলতি মাসেই ভারতে আসছে Mi 10

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 মার্চ 2020 12:33 IST
হাইলাইট
  • Mi 10 -এ Snapdragon 865 চিপসেট থাকবে
  • ভারতে আসছে এই ফোন
  • রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

Mi 10 -এ রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

অবশেষে ভারতে Mi 10 লঞ্চের দিনক্ষণ জানিয়ে দিল Xiaomi। কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে 31 মার্চ দুপুর 12টা 30মিনিটে এই ফোন লঞ্চ হবে। একই দিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হতে পারে। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Mi 10 ও Mi 10 Pro। যদিও ভারতে শুধুমাত্র Mi 10 লঞ্চ করবে বেজিংয়ের কোম্পানিটি।

 চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা) থেকে। ভারতে এই ফোনের দাম সম্পর্কে উচ্চবাচ্য করেনি Xiaomi।

Advertisement

Mi 10 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

তিনটি রঙে পাওয়া যাবে Redmi K30 Pro

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Very good performance
  • Fast wireless charging
  • Good camera performance
  • Vivid 90Hz display
  • Speedy face recognition
  • Bad
  • Fingerprint unlock isn’t quick
  • Gets hot easily
  • No IP rating
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4780mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.