ফাঁস হয়ে গেল Mi A2 এর দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুন 2018 18:38 IST
হাইলাইট
  • 32 GB Mi A2 এর দাম হবে 289 ইউরো (প্রায় 19,800 টাকা)
  • 64 GB মডেল কিনতে খরচ হবে 329 ইউরো (প্রায় 22,500 টাকা)
  • 128 GB Mi A2 এর দাম 369 ইউরো (প্রায় 25,200 টাকা)

Photo Credit: Digitec

 

বিশ্ব বাজারে Mi A2 নামে বিক্রি হতে পারে চিনের Mi 6X ফোনটি। গত কয়েক মাস ধরেই ইন্টারনেটে এই ফোন নিয়ে একাধিক রিপোর্ট দেখা গিয়েছে। এবার সুইজারল্যান্ডের এক রিটেল ওয়েবসাইটে এই ফোনের দাম স্পেসিফিকেশান সহ সব তথ্য ফাঁস হয়ে গেল। Mi 6X এর মতোই ডিজাইন থাকবে নতুন Mi A2 তে। এই ওয়েবসাইটে জানানো হয়েছে কালো, নীল ও সোনালী কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে।

 

সুইজারল্যান্ডের Digitec ওয়েবসাইটে জানানো হয়েছে 32 GB Mi A2 এর দাম হবে 289 ইউরো (প্রায় 19,800 টাকা)। এছাড়াও 64 GB মডেল কিনতে খরচ হবে 329 ইউরো (প্রায় 22,500 টাকা)। আর সর্বোচ্চ 128 GB Mi A2 এর দাম 369 ইউরো (প্রায় 25,200 টাকা)।

 

Mi A2 এর সম্ভাব্য স্পেসিফিকেশান

সুইজারল্যান্ডের এই রিটেল ওয়েবসাটে জানানো হয়েছে Mi A2 একটি Android One স্মার্টফোন। এই ফোনে থাকবে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। Mi 6X এ এই একই ডিসপ্লে ব্যাবহার হয়েছে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 660 চিপসেট। সাথে থাকবে 4GB RAM। আগেই জানানো হয়েছে 32GB, 64GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।

Advertisement

 

Mi A2 তে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারী সেন্সার থাকবে। এছাড়াও ফোনের সামনে থাকবে একটি 20MP সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে একটি 3010 mAh ব্যাটারি আর Quick Charge 3.0। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C।

 

সুইস ওয়েবসাইটে পাওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে Mi 6X আর Mi A2 এর স্পেসিফিকেশানে কোন তফাৎ নেই। এই দুটি ফোনের একমাত্র তফাৎ ফোনের অপারেটিং সিস্টেম। Mi A2 একটি Android One ডিভাইস, অর্থাৎ এই ফোনে স্টক অ্যানড্রয়েড চলবে। অন্যদিকে Mi 6X এ চলে কোম্পানির জিজস্ব কাস্টমাইয়িজড উইজার ইন্টারফেস MIUI।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.