আগামী সপ্তাহে বাজারে আসছে Mi A3, লঞ্চের আগে ফাঁস হল এই ফোনের ছবি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 জুলাই 2019 13:14 IST
হাইলাইট
  • Mi CC9e ফোনে কিছু পরিবর্তন করে বাজারে আসছে Mi A3
  • এই ফোনে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা
  • Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ হবে

Mi A3 ফোনে থাকতে পারে 48 মেগাপিক্সেল ক্যামেরা

শিঘ্রই বাজারে আসছে Xiaomi -র পরবর্তী Android One স্মার্টফোন Mi A3। ইতিমধ্যেই এই ফোনের টিজার প্রকাশ শুরু করেছে চিনের কোম্পানিটি। এবার Mi A3 ফোনের লঞ্চের দিন ঘোষনা করল Xiaomi। কোম্পানি জানিয়েছে 25 জুলাই লঞ্চ হবে এই স্মার্টফোন। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে Mi A3 ফোনের একাধিক স্পেসিফিকেশোন সামনে এসেছিল। সেখানে জানানো হয়েছিল Snapdragon 665 চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা আর  ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেস্নর সহ লঞ্চ হবে এই স্মার্টফোন।

ইতিমধ্যেই প্রকাশিত একাধিক টিজারে Xiaomi জানিয়েছে Mi A3 ফোনের ক্যামেরা বিভাগে বিশেষ নজর দেওয়া হয়েছে। Mi A3 এর সাথেই Mi A3 Lite লঞ্চ করতে চলেছে বেজিং এর কোম্পানিটি।

Advertisement

Mi A3 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে
ছবি: GSMArena

সম্প্রতি Mi.com  ফোরামে প্রকাশিত অফিশিয়াল পোস্টে Xiaomi জানিয়েছে 25 জুলাই লঞ্চ হবে Mi A3। পোল্যান্ডে ওয়্যারশ শহরে এই ফোন লঞ্চ করবে Xiaomi। Mi A3 লঞ্চের দিন ঘোষনার সাথে সাথেই ইন্টারনেটে এই ফোনের একাধিক ছবি সামনে এল।

Advertisement

GSMArena ওয়েবসাইটে Mi A3 ফোনের রিটেল বাক্সের ছবি সামনে এসেছে। একই সাথে দেখা গিয়েছে Mi A3 ফোনটি। এই ছবিতে Mi A3 ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। তবে ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। গত মাসে চিনে লঞ্চ হয়েছিল Mi CC9e। সেই ফোনে কিছু পরিবর্তন করে বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে Mi A3।

কালো রঙে দেখা গিয়েছে Mi A3
ছবি: GSMArena

Advertisement

Mi A3 ফোনে থাকছে একটি 6.088 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট আর 4,030 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi A3, Mi A3 Specifications, Xiaomi Mi A3
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  2. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  3. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  4. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  5. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  6. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  7. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  8. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  9. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  10. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.