আগামী সপ্তাহে ভারতে আসছে Xiaomi Redmi Note 6 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 নভেম্বর 2018 14:57 IST
হাইলাইট
  • 22 নভেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 6 Pro
  • সম্প্রতি থাইল্যান্ডে Redmi Note 6 Pro ফোন বিক্রি শুরু হয়েছে
  • Redmi Note 5 Pro ফোনের উত্তরসূরি এই ফোন

থাইল্যান্ডে Redmi Note 6 Pro এর দাম 6,990 ভাট (প্রায় 15,700 টাকা)

22 নভেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 6 Pro। সম্প্রতি থাইল্যান্ডে Redmi Note 6 Pro ফোন বিক্রি শুরু হলেও ভারতে এই ফোন লঞ্চ করেনি বেজিং এর কোম্পানিটি। Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi।

টুইটারে Xiaomi গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মানু কুমার জৈন আগামী 22 নভেম্বর ভারতে Redmi Note 6 Pro লঞ্চের খবর জানিয়েছেন।

Xiaomi Redmi Note 6 Pro এর দাম

থাইল্যান্ডে Redmi Note 6 Pro এর 4GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,990 ভাট (প্রায় 15,700 টাকা)। আপাতত একটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi Note 6 Pro। আগামী 27 সেপ্টেম্বর থেকে সেই দেশে অনলাইনে Redmi Note 6 Pro বিক্রি শুরু হবে। তিনটি আলাদা রনেগ পাওয়া যাবে নতুন Redmi Note 6 Pro।

Xiaomi Redmi Note 6 Pro স্পেসিফিকেশান

Redmi Note 6 Proফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে।  ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। আপাতত এই একটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Redmi Note 6 Pro।

ছবি তোলার জন্য Redmi Note 6 Proতে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+1MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছেএই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Bright and vivid display
  • Decent cameras and performance
  • Sturdy body
  • Bad
  • MIUI has ads
  • Hybrid dual-SIM tray
  • No 4K video recording
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.