মানুষ নয়, সামনে দাঁড়ালেই আপনার ছবি এঁকে দেবে এই রোবট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 ফেব্রুয়ারি 2019 17:28 IST

Ai-Da রোবটের সাথে কথা বলছেন এক মহিলা

কম্পিউটার বা রোবট কি সৃজনশীল হতে পারে? এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছে Ai-Da নামের এক রোবট। নির্মাতারা জানিয়েছেন,  সামনে দাঁড়ালেই পেনসিল হাতে আপনার মুখর ছবি আঁকতে পারবে এই রোবট। রোবটের বায়োনিক হাতে পেন্সিল ব্যবহার করে এই স্কেচ হবে।

প্রবাদপ্রতিম ব্রিটিশ গণিতবিদ এবং কম্পিউটার ব্যক্তিত্ব আডা লাভলেস হেরে নামে এই রোবটের নামকরন  করা হয়েছে।

এই কর্মকান্ডের সাথে যুক্ত ইংল্যান্ডের এক গ্যালারির মালিক আইদান মেলার জানিয়েছেন “খুব শীঘ্রই আঁকা শুরু করবে সে,  তারপর আমরা ওর আঁকার জন্য একটি বিশেষ প্রযুক্তি তৈরি করব।”

 

মানুষের মুখের অবয়ব এর কথা মাথায় রেখেই এই রোবট ডিজাইন করা হচ্ছে

“ অঙ্কন শিল্পে দক্ষতার সাথেই একজন পারফরম্যান্স আর্টিস্ট হিসেবে অডিয়েন্স এর সাথে বার্তা আদান প্রদান করতে পারবে Ai-Da।”

মানুষের মুখের অবয়ব এর কথা মাথায় রেখেই এই রোবট ডিজাইন করা হচ্ছে।  আপাতত চলছে চুল বসানোর কাজ।  রোবটের চোখের মধ্যে থাকা ক্যামেরা আপনাকে দেখে সেই ছবি আঁকবে।  ঘরের মধ্যে নড়াচড়া করলে এই ক্যামেরা আপনাকে ফলো করতে থাকবে।  মানুষের মতো চোখের পলক ফেলতে পারবে Ai-Da।

Advertisement

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মে মাসে Ai-Da রোবোটের আঁকা ছবির প্রথম এক্সিবিশন অনুষ্ঠিত হবে।  এছাড়াও 2019 সালের নভেম্বর মাসে লন্ডনে এই রোবট এর আঁকা ছবি প্রদর্শিত হবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , AI
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 8,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  2. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  3. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  4. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  5. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  6. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
  7. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  8. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  9. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  10. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.