সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছেছে Chandrayaan-2, জানিয়ে দিল ISRO

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 অগাস্ট 2019 11:34 IST

Photo Credit: ISRO

মঙ্গলবার সফলভাবে Chandrayaan-2 চাঁদের কক্ষপথে পৌঁছেছে। সম্প্রতি এই ঘোষনা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। মঙ্গলবার সকাল 9 টা 02 মিনিটে চাঁদের কক্ষপথে সফলভাবে Chandrayaan-2 কে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ISRO। মহাকাশ সংস্থা জানিয়েছে Chandrayaan-2 এর সব যন্ত্র সঠিকভাবে কাজ করছে।

ISRO জানিয়েছে, “Chandrayaan-2 কে চাঁদের কক্ষপথে পাঠাতে 1,738 সেকেন্ড সময় লেগেছে।”

Advertisement

ISRO-এর করা পোস্টে উল্লেখ করা হয়, “এটায়, Chandrayaan 2 এর পরপর কতগুলি কক্ষপথের ওপর কাজ করা হবে, যারমাধ্যমে চন্দ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার দূরের শেষ কক্ষপথে পৌঁছাবে যানটি”। তাদের তরফে আরও বলা হয়, “পরে, অবতরণকারী অংশটি কক্ষপথ থেকে আলাদা হয়ে যাবে, এবং চাঁদের চারপাশে 100 x 30 কিলোমিটার কক্ষপথে প্রবেশ করবে।2019 এর 7 সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে যানটি ”।

অবশেষে চাঁদের মেরুর পৃষ্ঠ থেকে 100 কিমি উপর থেকে এবার Chandrayaan-2 কক্ষপথে ঘুরবে। 2019 সালের 7 নভেম্বর চাঁদের দক্ষিণ মেতুতে পদার্পন করবে এই যান।

প্রত্যেক মুহুর্তে Chandrayaan-2 এর স্বাস্থ্য পরীক্ষা করছে ISRO। বেঙ্গালুরু থেকে ডিপ স্পেস নেটওয়ার্ক অ্যান্টেনার মাধ্যমে যানের খেয়াল রাখছে মহাকাশ গবেষণা সংস্থাটি।
ISRO-এর উপগ্রহ সেন্টারের প্রাক্তন ডিরেক্টর ডঃ আন্নাদুরাই চলতি অভিযান সম্পর্কে বলেছেন, “এটা খানিকটা এমন. যে, ঘন্টায় প্রায় 3,600 কিলোমিটার বেগে নাচছেন এক মহিলা, তাঁর কাছে গোলাপফুল হাতে যাচ্ছেন এক ভদ্রলোক।(এই গতিবেগ বিমানের গতির প্রায় পাঁচগুণ), তাও আবার ঘরের কাছে নয়, 3.84 লক্ষ কিলোমিটার দূরে। যদি ওই জুটির মিলন হতে হয়, তাহলে অত্যন্ত নিষ্ঠাবান এবং নির্ভুল হতেই হবে”।

Advertisement

22 জুলাই অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় Chandrayaan 2। দ্বিতীয়বারের চেষ্টায় উৎক্ষেপণ সফল হয়। প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রথমবার উৎক্ষেপণের এক ঘন্টা আগে বাতিল করা হয়।

এই মিশনটিতে খরচ 1,000 কোটি টাকা, অন্যান্য দেশের খরচের তুলনায় বেশ  অনেকটাই কম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া:
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.