আজ ‘চন্দ্রযান - ২’ উৎক্ষেপণ সরাসরি দেখুন এখানে

সোমবার সুপুর 2 ট 43 মিনিটে ‘Chandrayaan-2’ উৎক্ষেপন হবে। শ্রীহরিকোটার উৎক্ষেপন কেন্দ্র থেকে GSLV-Mk III রকেটে যেপে মহাকাশে পাড়ি দেবে এই যান।

আজ ‘চন্দ্রযান - ২’ উৎক্ষেপণ সরাসরি দেখুন এখানে

চন্দ্রযান - ২ চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা চালাবে

হাইলাইট
  • Chandrayaan-2 উৎক্ষেপন সরাসরি দেখাবে দুরদর্শন
  • GSLV-Mk III রকেটে চেপে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে ‘Chandrayaan-2’
  • Twitter ও Facebook থেকে ‘Chandrayaan-2’ উৎক্ষেপন সরাসরি দেখাবে ISRO
বিজ্ঞাপন

15 জুলাই উৎক্ষেপণ স্থগিত রাখার পরে সোমবার, 22 জুলাই মহাকাশে পাড়ি দিতে প্রস্তুত ‘Chandrayaan-2'। আজ দুপুর 2 টো 43 মিনিটে GSLV-Mk III রকেটে চেপে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে ‘Chandrayaan-2'। ইন্টারনেটে এই উৎক্ষেপণ সরাসরি সম্প্রচারিত হবে। চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণার জন্য পাঠানো হচ্ছে এই যান।

উৎক্ষেপণের সময়

সোমবার সুপুর 2 ট 43 মিনিটে ‘Chandrayaan-2' উৎক্ষেপণ হবে। শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে GSLV-Mk III রকেটে যেপে মহাকাশে পাড়ি দেবে এই যান। ছয় চাকার এইরোভারের নাম রাখা হয়েছে ‘প্রজ্ঞান রোভার'। সৌর বিদ্যুতের সাহায্যে দিনে 500 মিটার পর্যন্ত চলবে এই রোভার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে কাজ করতে পারবে প্রজ্ঞান রোভার।

উৎক্ষেপণ সরাসরি দেখবেন কীভাবে?

Twitter ও Facebook থেকে ‘Chandrayaan-2' উৎক্ষেপণ সরাসরি দেখাবে ISRO। এছাড়াও দুরদর্শন YouTube চ্যানেল থেকে এই উৎক্ষেপণ সরাসরি দেখা যাবে। সোমবার দুপুর 2 ট 10 মিনিটে এই লাইভ স্ট্রিম শুরু হবে। নীচে প্লে বাটনে ক্লিক করে ‘Chandrayaan-2' উৎক্ষেপণ সরাসরি দেখা যাবে।

উৎক্ষেপণের সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগ না থাকলে টিভিতে দুরদর্শন চ্যানেলে ‘Chandrayaan-2' উৎক্ষেপণ সরাসরি দেখা যাবে।

চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণার কাজ করবে 'Chandrayaan-2'। এর আগে অন্য কোন যান চাঁদের এই অংশে পৌঁছায়নি। 2008 সালে প্রথম চাঁদে অভিযান করেছিল ISRO। এই যানটি চাঁদের চারপাশে 3400 বারের বেশি চক্কর দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছিল পৃথিবীতে। তবে 'Chandrayaan' চাঁদের মাটি স্পর্শ করেনি। তবে 'Chandrayaan-2' এর হাত ধরে চাঁদের মাটি স্পর্শ করার স্বপ্ন দেখেছেন  অসংখ্য ভারতিবাসী।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »