ভারতে কবে, কোথায়, কখন শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা যাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 জুলাই 2018 09:23 IST
হাইলাইট
  • 27 জুলাই শুক্রবার রাতে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা যাবে
  • শুক্রবার রাত 11টা 44 মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে
  • পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে রাত 1টায়

শুক্রবার রাত 11টা 44 মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে।

ভারতে কবে কখন এই চন্দ্রগ্রহণ দেখা যাবে?

শুক্রবার রাত 11টা 44 মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে রাত 1টায়। রাত 1টা 15 মিনিট থেকে 2টা 43 মিনিট পর্যন্ত পৃথিবীর ছায়ার সম্পূর্ণ পিছনে থাকবে চাঁদ। এই সময় চাঁদের রঙ লাল হয়ে যাবে। ভোর 4টা 58 মিনিট পর্যন্ত এই গ্রাহণ চলবে।

পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়লে সেই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়
ফটো ক্রেডিট: iStockPhoto/ Jian

 

ভারতে কোথা থেকে এই গ্রহণ দেখা যাবে?

Advertisement

অত্যাধিক বায়ু দূষণের  কারণে ভারতের বিভিন্ন বড় শহর থেকে এই গ্রহণ ভালো ভাবে দেখা যাবে না। তবে শহর থেকে একটু দূরে গেলেই স্বমহিমায় শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে বর্ষাকালে ভারতের বেশিরভাগ জায়গায় আকাশে মেঘ থাকার কারণে এই গ্রহণ দেখা থেকে বঞ্চিত থেকে যেতে পারেন বেশিরভার ভারতীয়। এই চন্দ্রগ্রহণের সাথেই আকাশে উল্কা বৃষ্টি দেখা যাবে। চন্দ্রগ্রহণের সময় আকাশে চাঁদের আলো কম থাকার জন্য ভালো ভাবে উল্কা বৃষ্টি দেখা যাবে।

এই চন্দ্রগ্রহণের বিশেষত্ব কী?

এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ এটি। এর পরে 9 জুন 2123 সালে এর থেকে বড় চন্দ্রগ্রহণ হবে। এই সময় পৃথিবী থেকে সবথেকে দূরে থাকবে ভাঁদ। এর ফলে সাধারণ দিনের থেকে চাঁদের আকার একটু ছোট হয়ে যাবে। চাঁদের এই ছোট হয়ে যাওয়ার ঘটনাকে ‘মাইক্রো মুন’ বলা হয়।

Advertisement

2018 সালের এই চন্দ্রগ্রহণে ‘ব্লাড মুন’ দেখা যাবে
ফটো ক্রেডিট: YouTube/ Griffith Observatory

 

‘ব্লাড মুন’ কী?

Advertisement

2018 সালের এই চন্দ্রগ্রহণে ‘ব্লাড মুন’ দেখা যাবে। এই সময় চাঁদ থেকে একটি লাল আভা বের হবে। পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিসারিত আলো চাঁদের অন্ধকার জায়গাতে গিয়ে পড়ার জন্য এই লাল আভা দেখা যাবে। লীল ও বেগুনী রঙের থেকে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে পড়ে বলেই চাঁদকে লাল দেখতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.