এক হয়ে যাচ্ছে WhatsApp, Instagram আর Facebook Messenger

বিজ্ঞাপন
Reuters, আপডেট: 27 জানুয়ারী 2019 18:18 IST
হাইলাইট
  • এক হয়ে যাচ্ছে WhatsApp Isntagram আর Facebook Messenger
  • এমনই পরিকল্পনা করছেন Facebook প্রধান মার্ক জাকারবার্গ
  • থাকবে এন্ড টু এন্ড এনক্রিপশন

এক হয়ে যাচ্ছে WhatsApp Instagram আর Facebook Messenger। এই পরিকল্পনা করছেন Facebook প্রধান মার্ক জাকারবার্গ। WhatsApp Instagram ও Facebook Messengerএর এক হয়ে যাওয়ার এই খবর প্রকাশিত হয়েছে নিউইয়র্ক টাইমসে।

একই প্ল্যাটফর্ম থেকে এই তিনটি অ্যাপ ব্যবহার করা গেলেও আলাদাভাবেও ব্যবহার করা যাবে WhatsApp, Instagram ও Facebook Messenger।

Advertisement

এই ক্রস প্ল্যাটফর্ম মেসেজিং অ্যাপে থাকবে এন্ড টু এন্ড এনক্রিপশন। এর ফলে চ্যাট যার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে শুধুমাত্র তিনি পড়তে পারবেন।

ফেসবুকের এক প্রতিনিধি জানিয়েছেন "অনেকদিন ধরেই এই পরিকল্পনা চলছে। কিভাবে এই প্রক্রিয়া কাজ করবে তা নিয়েও চলছে বিতর্ক। "

অনেক সুরক্ষা বিশেষজ্ঞ বলছেন এই তিন চ্যাট সার্ভিস এক হয়ে গেলে সুরক্ষায় গাফিলতি দেখা যেতে পারে।

Advertisement

চ্যাট সার্ভিস থেকে আরও বেশি তথ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে বিজ্ঞাপন পাঠানোর উদ্দেশ্যেই WhatsApp, Instagram ও Facebook Messenger মিলিত করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। এছাড়াও Facebook Messenger  এ অন্য গ্রাহকের সম্মতি ছাড়াই তাকে মেসেজ পাঠানো যায়। এই ফিচার WhatsApp, Instagram –এ প্রাইভেসি সমস্যা তৈরি করবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.